গ্রাহকের অভিজ্ঞতা জানতে মাঠে কর্মীরা
গ্রাহকসেবা উন্নয়নে গ্রামীণফোনের ‘পথে পথে’
-
দেশজুড়ে মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে কর্মীদের সরাসরি উপস্থিতি
-
গ্রাহকদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশা জানার উদ্যোগ
-
সেবা আরও সহজ ও প্রাসঙ্গিক করাই লক্ষ্য
দেশজুড়ে মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে কর্মীদের সরাসরি উপস্থিতি
গ্রাহকদের অভিজ্ঞতা, মতামত ও প্রত্যাশা জানার উদ্যোগ
সেবা আরও সহজ ও প্রাসঙ্গিক করাই লক্ষ্য
গ্রাহকের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশা সরাসরি জানার মাধ্যমে সেবার মান উন্নয়নে ‘পথে পথে’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এ উদ্যোগের অংশ হিসেবে ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটির সব স্তরের কর্মীরা দেশের বিভিন্ন এলাকার মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হন। গ্রাহকদের সঙ্গে কথা বলা, তাঁদের অভিজ্ঞতা শোনা এবং পরিবর্তিত চাহিদা বোঝার মধ্য দিয়ে সেবাকে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করাই এ আয়োজনের লক্ষ্য।
‘পথে পথে’ উদ্যোগে গ্রামীণফোনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা সরাসরি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁরা গ্রামীণফোনের পণ্য ও সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোথায় অসুবিধা হচ্ছে এবং কীভাবে সেবার অভিজ্ঞতা আরও উন্নত করা যায়—এসব বিষয়ে মতামত সংগ্রহ করেন তারা।
গ্রামীণফোনের মতে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে বাজার ও সেবার বাস্তব পরিস্থিতি বোঝা এবং সেই অভিজ্ঞতা নিজ নিজ কাজের ক্ষেত্রে কাজে লাগানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের সরাসরি গ্রাহকের সঙ্গে যুক্ত করার মাধ্যমে সামগ্রিকভাবে গ্রাহককেন্দ্রিক কর্মসংস্কৃতি আরও জোরদার করার প্রচেষ্টার অংশ এটি।
এ উদ্যোগ প্রসঙ্গে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সকল কর্মীরা গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাদের কথা শোনার এবং সরাসরি তাদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন। এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, একজন ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো একজন ভালো শ্রোতা হওয়া, আর গ্রাহকদের সাথে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।”
গ্রামীণফোন জানায়, পদমর্যাদা নির্বিশেষে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীই গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মনোযোগ দিয়ে গ্রাহকের কথা শোনা, নিয়মিত শেখা এবং তাঁদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে সেবাকে আরও সহজ, প্রাসঙ্গিক ও অর্থবহ করে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এমআরপি/ডিআরই/এফওইড//





