মহাকাশে ডেটা সেন্টার বানাতে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি পেল স্পেসএক্স
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্যে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কক্ষপথে পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার এই অনুমোদনের ঘোষণা দেওয়া হয়, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান কম্পিউটিং চাহিদা মেটাতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শুরুতেই পৃথিবীতে ব্যবহারের বিপুল পরিমাণ তথ্য কক্ষপথে প্রক্রিয়াজাত করার জন্য অরবিটাল কম্পিউট মডিউল স্থাপনের আবেদন করেছিল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এফসিসি ‘স্টারমাইন্ড’ নামের ওই স্যাটেলাইট নেটওয়ার্ক বা কনস্টেলেশনের অনুমোদন দিয়েছে।
কী কাজে লাগবে এই মহাকাশ ডেটা সেন্টার?
বর্তমানে বিশ্বজুড়ে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বিশাল আকারের ডেটা সেন্টার প্রয়োজন হচ্ছে, যা বিপুল বিদ্যুৎ ও শীতলীকরণ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
স্পেসএক্সের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কক্ষপথে কম্পিউটিং অবকাঠামো গড়ে তুলে বিশাল ডেটা প্রক্রিয়াজাত করা এবং সেই ফলাফল পৃথিবীতে ব্যবহারের উপযোগী করে পাঠানো।
এফসিসি জানিয়েছে, মহাকাশে কম্পিউটিং সক্ষমতা নিয়ে যাওয়ার এই উদ্যোগের পাশাপাশি সংস্থাটি অন্যান্য প্রতিষ্ঠানের অরবিটাল ডেটা সেন্টার প্রস্তাবগুলোও খতিয়ে দেখছে এবং নিয়মিত প্রক্রিয়ার আওতায় দ্রুত সিদ্ধান্ত দেওয়ার পরিকল্পনা করছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





