শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা ও এআই সচেতনতা

দিনাজপুরে নিরাপদ ইন্টারনেট ও ভবিষ্যৎ এআই সেমিনার

  • শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা

  • সাইবার নিরাপত্তা ও এআইয়ের নৈতিক প্রয়োগ

  • তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেমিনার আয়োজন

দিনাজপুরে নিরাপদ ইন্টারনেট ও ভবিষ্যৎ এআই সেমিনার
২৫ নভেম্বর, ২০২৬ ০০:১৮  

ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ও নৈতিক প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুরে ‘সেফ ইন্টারনেট অ্যান্ড ফিউচার এআই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২৩ নভেম্বর, সোমবার সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন, টুইম্বল ও টিন সেভার বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে।

ডিজিটাল যুগে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং ইন্টারনেট ব্যবহারে দায়িত্বশীল আচরণ গড়ে তোলার বিষয়টি সেমিনারে গুরুত্ব পায়। পাশাপাশি সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং অনলাইন পরিবেশে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার লক্ষ্য তুলে ধরা হয়।

আয়োজকদের উদ্যোগে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এর সম্ভাবনা এবং দায়িত্বশীল প্রয়োগ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল পরিবেশে শিক্ষার্থীদের এআই সম্পর্কে ধারণা অর্জন এবং এর যথাযথ ব্যবহার শেখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এইচইসি (অব.); ফাহাদ’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা ফাহাদ হোসাইন; ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের দিনাজপুর জেলা সেক্রেটারি সামিন ইয়াসার চৌধুরী; টুইম্বলের প্রতিষ্ঠাতা শামীম আশরাফ এবং টিন সেভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুদ্র চৌধুরী তুর্জ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তি সম্পর্কে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এসব কর্মসূচির লক্ষ্য।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইড//