দেশজুড়ে পুরস্কারের মূল্য কোটি টাকার বেশি

পাঠাও কুরিয়ারে ২৭৬ এজেন্ট পেলেন পুরস্কার

  • ঢাকায় পাঠাওয়ের সম্মাননা অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন ২৭৬ জন
  • দেশজুড়ে পুরস্কারের মোট মূল্য ছিল কোটি টাকার বেশি
  • এজেন্ট, হাব, ক্লাস্টার ও রিজিওনাল লিডদের সম্মাননা দেওয়া হয়

পাঠাও কুরিয়ারে ২৭৬ এজেন্ট পেলেন পুরস্কার
২৬ নভেম্বর, ২০২৬ ১৭:২৬  

দেশজুড়ে প্রতিদিন প্রায় ৩ লাখ অর্ডার পৌঁছে দিতে কাজ করছেন পাঠাও কুরিয়ারের ১২ হাজারের বেশি ডেলিভারি এজেন্ট। ৪০০টিরও বেশি হাব ও দেশের বৃহত্তম সর্টিং ফ্যাসিলিটির মাধ্যমে পরিচালিত এ নেটওয়ার্কে মাসে ৭০ লাখের বেশি অর্ডার পাঠাচ্ছেন মার্চেন্টরা। এজেন্টদের দায়িত্বশীলতা ও অবদানের স্বীকৃতি দিতে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ আয়োজন করেছে পাঠাও কুরিয়ার। দেশজুড়ে কয়েক ধাপে আয়োজিত এ সম্মাননা কার্যক্রমের সর্বশেষ অনুষ্ঠান হয়েছে ঢাকায়।

২৬ নভেম্বর, বৃহস্পতিবার, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে পাঠাও লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিরা এজেন্টদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেন।

ডেলিভারি এজেন্টদের পাশাপাশি সেরা হাব, ক্লাস্টার ও রিজিওনাল লিডদেরও সম্মাননা দেওয়া হয়। সব মিলিয়ে এবারের আয়োজনের পুরস্কার পেয়েছেন ২৭৬ জন। বিজয়ীদের জন্য ছিল মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, সাইকেল, স্মার্টফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন উপহার। দেশজুড়ে আয়োজনটির মোট পুরস্কারমূল্য ছিল কোটি টাকারও বেশি।

এর আগে খুলনা, চট্টগ্রাম, বগুড়া, শ্রীমঙ্গল ও গাজীপুরে এজেন্টদের সম্মাননা দেওয়া হয়।

ঢাকার অনুষ্ঠানে মোটরবাইক জিতেছেন নারায়ণগঞ্জের মো. আলামিন, গাজীপুরের মো. শামিম এবং মোহাম্মদপুরের মো. মনির হোসেন। বিভিন্ন ক্যাটাগরিতে অন্য বিজয়ীদের হাতে টেলিভিশন, ফ্রিজ, স্মার্টফোন ও পাওয়ার ব্যাংক তুলে দেওয়া হয়। অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।

গ্রাহকদের আস্থা অর্জনে প্রতিদিনের কাজের মাধ্যমে এজেন্ট ও কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের পরিশ্রমের স্বীকৃতি দিতেই পাঠাও কুরিয়ারের এ আয়োজন। পুরস্কার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের পর বিজয়ী ও অংশগ্রহণকারীদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মধ্য দিয়ে শেষ হয় ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৬’ অনুষ্ঠান।

//ডিবিটেক/ এমএসসি/ডিআরই/এফওইড//