দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনে অগ্রগতি

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

  • দ্বিতীয় ইউনিটের জন্য পৌঁছাল অষ্টম চালান
  • তিনটি বিশেষায়িত লরিতে আনা হয় ইউরেনিয়াম
  • প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চলছে

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
২৪ নভেম্বর, ২০২৬ ০৮:৫৬  

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায়। দ্বিতীয় ইউনিটের জন্য আসা এই চালানে তিনটি বিশেষায়িত লরিতে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়েছে। প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরুর পর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জ্বালানি পরিবহনেও অগ্রগতি হলো।

২৪ নভেম্বর, মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

 পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

//ডিবিটেক/আরকেএস/এসএমই/এমআইএস//