অগ্নিনিরাপত্তায় প্রযুক্তি ও সেবার সমন্বিত উদ্যোগ

শিল্পকারখানার নিরাপত্তা প্রদর্শনীতে এশিয়ান টেকনোলজি

  • ২০১৩ সাল থেকে অগ্নিনিরাপত্তা সমাধান দিচ্ছে প্রতিষ্ঠানটি
  • ১২০ প্রকৌশলী ও টেকনিশিয়ান দিচ্ছেন নিয়মিত কারিগরি সেবা
  • ফায়ার সেফটি, সিকিউরিটি ও অটোমেশনে রয়েছে বিস্তৃত কার্যক্রম

শিল্পকারখানার নিরাপত্তা প্রদর্শনীতে এশিয়ান টেকনোলজি
২৭ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

দেশের শিল্পপ্রতিষ্ঠান ও তৈরি পোশাক কারখানায় অগ্নিনিরাপত্তা, সিকিউরিটি এবং প্রযুক্তিনির্ভর সমন্বিত সেবা দিচ্ছে এশিয়ান টেকনোলজি লিমিটেড। ২০১৩ সাল থেকে অগ্নিনিরাপত্তা খাতে কাজ করা প্রতিষ্ঠানটি ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেমের পাশাপাশি ফায়ার ডোর, প্যাসিভ ফায়ার প্রোটেকশন, সিসিটিভি নজরদারি, সাইবার সিকিউরিটি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেবা দিচ্ছে। পণ্য সরবরাহের পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণ ও বিক্রয়োত্তর রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

২৭ নভেম্বর, শুক্রবাররাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬’-এ প্রতিষ্ঠানটির স্টলে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এশিয়ান টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো।

সাক্ষাৎকারে তিনি জানান, অগ্নিনিরাপত্তা খাতে যাত্রার শুরু থেকেই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার প্রোটেকশন সিস্টেম, ফায়ার ডোর এবং প্যাসিভ ফায়ার প্রোটেকশন। পাশাপাশি সার্ভেইল্যান্স সিস্টেম, পাবলিক অ্যাড্রেস (PA) সিস্টেম, সাইবার সিকিউরিটি, অনলাইন আনইন্টারাপ্টিবল পাওয়ার সাপ্লাই (UPS), সৌরবিদ্যুৎ এবং শিল্পকারখানার অটোমেশন নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা আগের তুলনায় বেড়েছে উল্লেখ করে প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো বলেন, আগে অনেক ভবন ও শিল্পকারখানায় পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখন উদ্যোক্তারা এ বিষয়ে বেশি সচেতন হচ্ছেন এবং মানসম্মত পণ্য ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। তবে শুধু যন্ত্রপাতি স্থাপন করাই যথেষ্ট নয়; দুর্ঘটনার সময় সেগুলো যেন কার্যকরভাবে কাজ করে, তা নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, বিশেষ করে বড় শিল্পপ্রতিষ্ঠান ও গার্মেন্টস কারখানায় নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ধারণ করা ভিডিও সংরক্ষণ গুরুত্বপূর্ণ। কোনো দুর্ঘটনা ঘটলে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ শনাক্ত করা সহজ হয়। এ কারণে উন্নতমানের পণ্য স্থাপনের পাশাপাশি নির্ভরযোগ্য সেবা ও নিয়মিত রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেয় এশিয়ান টেকনোলজি।

বিক্রয়োত্তর সেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা শুধু পণ্য বিক্রি করি না, পণ্যের সঙ্গে সেবাও দিয়ে থাকি। কোনো প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করার পর নিয়মিত মনিটরিং ও মাসিক সার্ভিসিং নিশ্চিত করি। এ কারণেই অনেক গ্রাহকের সঙ্গে পাঁচ, ছয়, সাত এমনকি ১০ বছর পরও আমাদের সুসম্পর্ক বজায় রয়েছে।”

প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য গ্রাহকদের মধ্যে রয়েছে ফোর এইচ গ্রুপ (4H Group), মাস ইনটিমেটস (MAS Intimates), এসকেডি ইন্টারন্যাশনাল (SKD International), ডেলমাস (Delmas), সিজার অ্যাপারেলস লিমিটেড (Caesar Apparels Ltd.), আজিম গ্রুপ, ফকির অ্যাপারেলস লিমিটেড, ডিবিএল গ্রুপ (DBL Group) এবং পলমল গ্রুপ। প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো জানান, ফোর এইচ গ্রুপের সঙ্গে ২০১৪ সাল থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া অন্যান্য বড় শিল্পপ্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের ফায়ার সেফটি ও সিকিউরিটি সেবা দিয়ে আসছে তারা।

আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়ে তিনি বলেন, গার্মেন্টস শিল্পে অ্যাকর্ড (Accord) ও অ্যালায়েন্সের (Alliance) নির্ধারিত নিরাপত্তামান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে এশিয়ান টেকনোলজি। এ ক্ষেত্রে শুধু যন্ত্রপাতি স্থাপন নয়, সেগুলোর যথাযথ স্থাপন, পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণও গুরুত্বপূর্ণ। এসব কাজের জন্য প্রতিষ্ঠানটির দক্ষ জনবল ও প্রয়োজনীয় কারিগরি সক্ষমতা রয়েছে বলে জানান তিনি।

প্রকৌশলী তারিকুল আরাফাত হিরোর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫০ জনের বেশি কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে ১২০ জন দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ান। এই জনবলের মাধ্যমে গ্রাহকদের নিয়মিত কারিগরি সহায়তা, পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ সেবা দেওয়া হচ্ছে।

মেলা শেষে আগ্রহী গ্রাহকদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি জানান, এক্সপোতে অনেক দর্শনার্থী ও উদ্যোক্তা তাঁদের ভিজিটিং কার্ড দিয়েছেন এবং বিভিন্ন সেবা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মেলা শেষ হলে প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিরা তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। প্রয়োজন অনুযায়ী কারিগরি ও বাণিজ্যিক সহযোগিতাও দেওয়া হবে।

দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মানসম্মত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রকৌশলী তারিকুল আরাফাত হিরো। এ লক্ষ্যেই ভবিষ্যতেও এশিয়ান টেকনোলজি লিমিটেড তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি। এ সময় প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//