৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আটককৃত ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্টের গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীপাড়ার মৃত কাওসার […] The post ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটককৃত ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্টের গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীপাড়ার মৃত কাওসার আলীর ছেলে মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারীর মো. মালেক মোড়লের ছেলে মো. আরিফ হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় ঢাকা থেকে যশোরগামী ঢাকা-মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাকে তল্লাশি চালানো হয়।’
তিনি বলেন, ‘তল্লাশির একপর্যায়ে ট্রাকচালকের পেছনে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে রমজান আলীকে মূল মাদককারবারি হিসেবে শনাক্ত করেছে পুলিশ।
পুলিশ সুপার জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাক ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস.) শামসুল হক, পাংশা সার্কেলের কর্মকর্তা রাকিবুর রহমান, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
The post ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





