বুও পণ্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ
- বুও’র পণ্য কিনে স্ক্র্যাচ কার্ডে ৬ হাজারের বেশি উপহার জেতার সুযোগ
- মেগা পুরস্কারের তালিকায় আইফোন ১৮ প্রো ম্যাক্স, স্মার্ট টিভি ও বিমান ভ্রমণ
- অফলাইন ও অনলাইনে বিশেষ এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত
স্মার্টফোন ও দৈনন্দিন ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দেশে মানসম্মত মোবাইল অ্যাক্সেসরিজ ও স্মার্ট গ্যাজেটের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রযুক্তিপ্রিয় ক্রেতাদের এই ক্রমবর্ধমান চাহিদা ও কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করতে আন্তর্জাতিক মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ড বুও (BWOO) দেশে নিয়ে এসেছে বিশেষ আয়োজন ‘বুও ১১.১১ স্ক্র্যাচ অ্যান্ড উইন মেগা শপিং ফেস্টিভ্যাল ২০২৬’। এই ক্যাম্পেইনে ব্র্যান্ডটির যেকোনো পণ্য কিনেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ৬ হাজারেরও বেশি আকর্ষণীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে বুওর একমাত্র পরিবেশক টেক এজ বিডির উদ্যোগে আয়োজিত এই মেগা শপিং ফেস্টিভ্যাল চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন অনুমোদিত বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ক্রেতারা এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
টেক এজ বিডির পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে আইফোন ১৮ প্রো ম্যাক্স জেতার সুযোগ। এ ছাড়া পুরস্কারের তালিকায় রয়েছে স্মার্ট টেলিভিশন এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান ভ্রমণের সুযোগ, যেখানে ভ্রমণ প্যাকেজের সঙ্গে হোটেলে তিন দিন দুই রাত থাকার ব্যবস্থাও যুক্ত থাকছে। পাশাপাশি রয়েছে যুগল বুফে ডিনার, স্মার্ট ঘড়ি, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, তারবিহীন ইয়ারবাড এবং মোবাইল চার্জারসহ নানা প্রযুক্তিপণ্য।
বড় পুরস্কারের পাশাপাশি ক্রেতাদের জন্য নেকব্যান্ড, টি-শার্ট, দেয়ালঘড়ি, কফির মগ ও মোবাইল স্ট্যান্ডের মতো উপহারও রাখা হয়েছে। সব মিলিয়ে পুরো ক্যাম্পেইনে ৬ হাজারেরও বেশি উপহার জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
০০৫ সাল থেকে মোবাইল অ্যাক্সেসরিজ উৎপাদন ও বাজারজাত করে আসছে বুও। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক এই ব্র্যান্ডটি। বাংলাদেশে গত এক বছর ধরে টেক এজ বিডি ব্র্যান্ডটির একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে এবং ক্রেতাদের আস্থা নিশ্চিতে বুওর সব পণ্যে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





