বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টারে ৩০% ছাড়

গ্রিন টেকনোলজি এসিতে ওয়ালটনের স্মার্ট এক্সচেঞ্জ অফার

  • পুরনো এসি বদলে ওয়ালটন ইনভার্টার এসিতে ৩০ শতাংশ ছাড়
  • পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি দিচ্ছে ওয়ালটন
  • বিএসটিআই সর্বোচ্চ এনার্জি রেটিংপ্রাপ্ত এবং কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি

গ্রিন টেকনোলজি এসিতে ওয়ালটনের স্মার্ট এক্সচেঞ্জ অফার
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩৫  

পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এই কর্মসূচির আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে গ্রাহকরা ওয়ালটনের পরিবেশবান্ধব ইনভার্টার প্রযুক্তির স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাচ্ছেন। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ প্রমুখ।

জানানো হয়, দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে পুরনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকরা পছন্দমতো পৌনে ১ টন থেকে ২.৫ টনের ইনভার্টার স্প্লিট এসি এবং ১.৫ টন থেকে ৫ টনের ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি কিনতে পারবেন। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই এক্সচেঞ্জ সুবিধা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে ক্ষতিকারক সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ওয়ালটন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত সর্বোচ্চ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্টসহ আর-৩২ রেফ্রিজারেন্ট সমৃদ্ধ এসি উৎপাদন ও বাজারজাত করছে, যা পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে বাংলাদেশকে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে নিয়েছে। তিনি আরও জানান, ওজোন স্তরের জন্য ক্ষতিকর গ্যাসযুক্ত এসি ফেজ আউটের লক্ষ্যে ২০১৯ সাল থেকে এই এক্সচেঞ্জ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে, যা গ্রাহকের বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত করছে।

বর্তমানে ওয়ালটন বিএসটিআই’র সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত সুপার সেভার মডেলের স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসির পাশাপাশি মাঝারি ও বৃহৎ স্থাপনার জন্য ভিআরএফ ও চিলারসহ সিলিং ও ক্যাসেট টাইপ ইনভার্টার এসি উৎপাদন করছে। সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তায় এসব এসিতে গ্রাহকদের ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা প্রদান করা হচ্ছে।

//ডিবিটেক/এসসি/ডিইওই//