জাপানি ব্র্যান্ড হিটাচির নতুন রেফ্রিজারেটর সিরিজ

হিটাচির নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর উন্মোচন

  • বাংলাদেশে হিটাচির নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন
  • ডুয়াল ফ্যান কুলিং ও ইনভার্টার প্রযুক্তি
  • ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে স্টার নাইট আয়োজন

হিটাচির নতুন প্রযুক্তির রেফ্রিজারেটর উন্মোচন
২৬ নভেম্বর, ২০২৬ ১৭:০২  

জাপানি প্রকৌশলগত উৎকর্ষতা ও আধুনিক কুলিং প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে সর্বশেষ প্রযুক্তির নতুন রেফ্রিজারেটর সিরিজ উন্মোচন করেছে হিটাচি। ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হিটাচির বাংলাদেশি পার্টনার ট্রান্সকম ডিজিটালের উদ্যোগে আয়োজিত ‘হিটাচি স্টার নাইট ২০২৬’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে এই নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে উৎকর্ষতা, যৌথ সাফল্য এবং নতুন পণ্যের সিরিজ উন্মোচন উদযাপনের এই আয়োজনটি বাংলাদেশের বাজারে হিটাচির উপস্থিতি সম্প্রসারণ ও অবস্থান আরও সুদৃঢ় করার ধারাবাহিক প্রতিশ্রুতিকে তুলে ধরে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের রফতানি বিক্রয় পরিচালক তরুণ জৈন জানান, বাংলাদেশ তাদের অন্যতম অগ্রাধিকারমূলক বাজার এবং সর্বশেষ রেফ্রিজারেটর সিরিজগুলো জাপানি প্রকৌশলগত উৎকর্ষতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও আপসহীন মানের প্রতি হিটাচির দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলন।

উন্নত খাবার সংরক্ষণ প্রযুক্তি ও সুচিন্তিত বৈশিষ্ট্যসমৃদ্ধ এই পণ্যগুলো বাংলাদেশি পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রাকে আরও উন্নত করতে তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ট্রান্সকম ডিজিটালের সঙ্গে এই যৌথ পথচলা তাদের পরিধি আরও বাড়াবে এবং সারা দেশের গ্রাহকদের কাছে এসব উদ্ভাবন পৌঁছে দেবে। ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস (এইচওবি) মো. রাশেদুল ইসলাম জানান, প্রযুক্তিগত উৎকর্ষতা, নির্ভরযোগ্যতা ও প্রিমিয়াম নকশার মাধ্যমে হিটাচি সবসময়ই নিজেদের স্বতন্ত্র অবস্থান ধরে রেখেছে এবং নতুন এই রেঞ্জের সংযোজন বিশ্বমানের গৃহস্থালি পণ্যের উদ্ভাবন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। ট্রান্সকম ডিজিটালের বিস্তৃত রিটেইল ও ডিলার নেটওয়ার্ক, গ্রাহক সম্পৃক্ততা এবং দেশব্যাপী বিক্রয়োত্তর সেবা অবকাঠামো কাজে লাগিয়ে হিটাচি ক্রেতাদের জন্য পণ্যের সহজলভ্যতা, উন্নত কেনাকাটার অভিজ্ঞতা ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে হিটাচির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আর্চেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্সেস সেলস (সিঙ্গাপুর) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফুজিমোরি ফুমিয়াসু এবং রফতানি বিক্রয় প্রধান এলভিন থাম। ট্রান্সকম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যোগ দেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শহিদুল ইসলাম এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শিব পদ দেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, ট্রান্সকম ডিজিটাল হলো ট্রান্সকম ইলেকট্রনিক্সের একটি প্রধান ব্যবসায়িক ইউনিট, যা সারা দেশে ৬৫টি নিজস্ব আউটলেট এবং ১৫০টি ডিলার পয়েন্টের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সমন্বিত ডেলিভারি ও বিক্রয়োত্তর সেবা পরিচালনা করে এবং বাংলাদেশে হিটাচির অনুমোদিত অফিশিয়াল সার্ভিস পার্টনার হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, রেফ্রিজারেটরগুলোতে রয়েছে সিলেক্টেবল জোন নামের একটি ভার্সেটাইল কম্পার্টমেন্ট, যার মাধ্যমে ব্যবহারকারীরা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সফট ফ্রিজ এবং ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণ রেফ্রিজারেটর মোডের মধ্যে পরিবর্তন করতে পারবেন, যা বিভিন্ন ধরনের রেডি-টু-কুক খাবার সহজে সংরক্ষণে সহায়তা করে। পাশাপাশি ইনভার্টার টেকনোলজির ইন্টেলিজেন্ট কম্প্রেসর কন্ট্রোল কুলিং পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করে, শব্দ কমায় এবং দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে। প্রিমিয়াম গ্লাস ব্ল্যাক ফিনিশ এবং আধুনিক ও মসৃণ নকশায় তৈরি এই গৃহস্থালি যন্ত্রগুলো আধুনিক রান্নাঘরের উপযোগী করে তৈরি করা হয়েছে।

//ডিবিটেক/এজেডএল/এসএমই/এমআইএইসটি//