সাশ্রয়ী মূল্যে আধুনিক অল-ইন-ওয়ান পিসি
দেশের বাজারে লেনোভো এ১০০ আনল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
- ইন্টেল এন১০০ প্রসেসর, ৮জিবি ডিডিআর৫ র্যাম ও ৫১২জিবি এসএসডি
- ২৩.৮-ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ও ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম
- শীতকালীন বিশেষ অফারে দাম ৬১ হাজার ৬৯৯ টাকা
আধুনিক কর্মপরিবেশ ও দৈনন্দিন কম্পিউটিংয়ে জায়গা সাশ্রয়ী হার্ডওয়্যার সমাধান দিতে বাংলাদেশের বাজারে লেনোভো এ১০০ মডেলের (এফ০জেএন০০৪পিএলকে) নতুন অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ডেস্কটপের বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে স্থাপনের ঝামেলা ছাড়াই মনিটর ও কম্পিউটারকে একই কাঠামোতে সমন্বিত করে এটি ডেস্কে পরিপাটি কাজের পরিবেশ তৈরি করে।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, সাশ্রয়ী মূল্যের এই কম্পিউটারটি মূলত ব্যাংকিং, হাসপাতাল, কর্পোরেট প্রতিষ্ঠান, তৈরি পোশাক খাত, শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস, শপিং মল ও সুপার শপের বিলিং কাউন্টার এবং বাসায় বসে দৈনন্দিন দাপ্তরিক কাজের জন্য বিশেষভাবে উপযোগী।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৪ কোর ও ৪ থ্রেডসমৃদ্ধ ইন্টেল এন১০০ প্রসেসর, যার সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৩.৪ গিগাহার্জ। এটি ওয়েব ব্রাউজিং, অফিস অ্যাপ্লিকেশন ও মাল্টিটাস্কিংয়ে নির্ভরযোগ্য গতি নিশ্চিত করে। দ্রুতগতিতে সিস্টেম চালু ও ফাইল ব্যবস্থাপনার জন্য এতে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। পাশাপাশি সাধারণ গ্রাফিক্স ও ভিডিও দেখার সুবিধায় রয়েছে সমন্বিত ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স।
স্বচ্ছ ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য পিসিটিতে যুক্ত করা হয়েছে ২৩.৮-ইঞ্চির ফুল এইচডি (১৯২০×১০৮০) আইপিএস ডিসপ্লে, যা ২৫০ নিটস উজ্জ্বলতা ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার কভারেজ সমর্থন করে। অনলাইন মিটিং ও ক্লাসের সুবিধার্থে এতে প্রাইভেসি শাটারসহ ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম, দ্বৈত মাইক্রোফোন এবং ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার রয়েছে।
কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। প্যাকেজের সঙ্গেই ইউএসবি কিবোর্ড ও মাউস থাকায় আলাদা আনুষঙ্গিক যন্ত্রাংশ কেনার প্রয়োজন হয় না।
ক্লাউড গ্রে রঙের এই অল-ইন-ওয়ান পিসিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা রয়েছে। শীতকালীন বিশেষ মূল্যছাড়ে পিসিটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা এবং অনুমোদিত ডিলার হাউজ থেকে পণ্যটি সংগ্রহ করা যাবে।
//ডিবিটেক/এআরএইচ/ডিআরই/এফওইডি//





