দেশে অ্যাকুয়া ফটোগ্রাফির ফোন আনলো ভিভো ওয়াই ৪০০

৩০ হাজার দামে ২০ হাজার টাকার গিফট!

৩০ হাজার দামে ২০ হাজার টাকার গিফট!
৩০ জুলাই, ২০২৫ ১৭:২৪  
৩০ জুলাই, ২০২৫ ১৯:২৫  

পানির নিচেও অ্যাকুয়া ফটোগ্রাফির সুযোগ করে দিয়ে ৩০ জুলাই, বুধবার বাংলাদেশের বাজারে ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়াই৪০০ অবমুক্ত করলো ভিভো। নতুন ফ্লাগশিপ ফোনটি পাওয়া যাবে ২টি স্টোরেজ অপশনে। ৮ জিবি র‍্যাম ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামসহ ১২৮ জিবি রমের ফোনটির দাম ধরা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে একই র‍্যাম ক্যাপাসিটি নিয়ে ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্ট এর মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। 

আর ফোনটি প্রি-অর্ডার করলেই সাথে এস৮০ পাওয়ার ব্যাংক, মানা বে টিকিট, ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স ও ১৮ জিবি বাংলালিংক ডেটা বান্ডেল এর মতো ২০ হাজার টাকার এক্সক্লুসিভ গিফট অফার করেছে ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ। 

তারা জানিয়েছে, ভিভো ওয়াই৪০০ স্মার্টফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর আন্ডারওয়াটার ফটোগ্রাফির ক্ষমতা। ফলে কক্সবাজার ট্যুর বা ওয়াটার রাইডসে ২ মিটার গভীর পানিতেও ৩০ মিনিট পর্যন্ত ফোনটি নিরাপদ থাকে।  এছাড়াও ফোনটির ক্যামেরা সেগমেন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫২ অটোফোকাস মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের বোকে সেন্সর ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।পানির নিচের ছবি তুলতে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড, আর ছবিগুলো ইনহ্যান্স করতে আছে উন্নত এআই ফিচারস।