এয়ার অ্যাস্ট্রার ব্যবসায়িক অংশীদার সম্মাননা
এয়ার অ্যাস্ট্রার ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড’ পেল সহজ
- বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা থেকে বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড অর্জন
- অ্যাস্ট্রা এয়ারওয়েজকে সহায়তার স্বীকৃতিতে মিলেছে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন
- দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের অঙ্গীকার
অনলাইন টিকেটিং ও ভ্রমণ প্রযুক্তি খাতে কার্যকর সেবা এবং এয়ারলাইন অংশীদারিত্ব জোরদার করার স্বীকৃতিস্বরূপ বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রার কাছ থেকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ। ব্যবসায়িক অংশীদার হিসেবে উল্লেখযোগ্য পারফরম্যান্স ও অবদানের জন্য প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫–২৬ সময়ে অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেডকে সার্বিক সহায়তা প্রদানের স্বীকৃতিস্বরূপ এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’ও লাভ করেছে সহজ।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এই দুটি স্বীকৃতি সহজ ও এয়ার অ্যাস্ট্রার মধ্যকার সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্কের প্রতিফলন, যা পারস্পরিক আস্থা, পরিচালন দক্ষতা এবং ভ্রমণকারীদের মানসম্মত সেবা দেওয়ার অভিন্ন অঙ্গীকারের ওপর গড়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব বজায় রাখা এবং সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির ওপর গুরুত্ব দিয়ে দেশের ভ্রমণ ও অ্যাভিয়েশন শিল্পে নিজেদের অবস্থান ক্রমাগত শক্তিশালী করে চলেছে সহজ। এই সম্মাননা যাত্রীসেবা নিশ্চিত করা এবং সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতার মানোন্নয়নে এয়ারলাইন ও তাদের ব্যবসায়িক অংশীদারদের মধ্যে কার্যকর সহযোগিতার গুরুত্বকে তুলে ধরে।
সহজ কর্তৃপক্ষ জানায়, এ অর্জন তাদের দলের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি এয়ারলাইন অংশীদার ও গ্রাহকদের অব্যাহত আস্থা ও সমর্থনের প্রতিফলন। এই স্বীকৃতি এয়ারলাইন অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে, নতুন ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে বের করতে এবং দেশের অ্যাভিয়েশন ও পর্যটন খাতের ধারাবাহিক উন্নয়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটিকে আরও উৎসাহিত করবে। এ সম্মাননার জন্য এয়ার অ্যাস্ট্রার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী বছরগুলোতে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সহজ।
//ডিবিটেক/এএসসি/ডিআরই/এফওইডি//





