মাতৃস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানে নতুন নেতৃত্ব 

ওজিএসবি নির্বাহী কমিটিতে বিএমইউর ছয় বিশেষজ্ঞ চিকিৎসক

  • ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে স্থান পেলেন বিএমইউর ছয় বিশেষজ্ঞ চিকিৎসক
  • কোষাধ্যক্ষ পদে অধ্যাপক কাজী ফারহানা ও সায়েন্টিফিক সেক্রেটারি তাবাসসুম
  • দেশের মাতৃস্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য খাতকে গতিশীল করার আহ্বান

ওজিএসবি নির্বাহী কমিটিতে বিএমইউর ছয় বিশেষজ্ঞ চিকিৎসক
২২ নভেম্বর, ২০২৬ ১৯:১১  

দেশের প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসাবিজ্ঞানের গবেষণা, আধুনিক চিকিৎসা প্রযুক্তির প্রয়োগ এবং মাতৃস্বাস্থ্য সেবার মানোন্নয়নে শীর্ষ পেশাজীবী সংগঠন অবসটেট্রিক্স ও গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) নবনির্বাচিত নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর অবস অ্যান্ড গাইনি বিভাগ থেকে কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. কাজী ফারহানা বেগম, সায়েন্টিফিক সেক্রেটারি পদে অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, কালচারাল সেক্রেটারি পদে সহকারী অধ্যাপক ডা. ফারাহ নুর এবং এক্সিকিউটিভ কমিটির সদস্য পদে অধ্যাপক ডা. মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা ও সহকারী অধ্যাপক ডা. হাসিনা খাতুন নির্বাচিত হয়েছেন।

২২ নভেম্বর, রবিবার বিএমইউর প্রক্টর ও ড্যাবের বিএমইউ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রক্টরের কার্যালয়ে নবনির্বাচিত এই বিশেষজ্ঞ চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় অধ্যাপক ডা. শেখ ফরহাদ ওজিএসবির নবনির্বাচিত কমিটির সদস্যদের দেশের মাতৃস্বাস্থ্য সেবায় অবদান রাখা, বর্তমান সরকার গৃহীত স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়নে ভূমিকা রাখাসহ বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল করার আহ্বান জানান।

বিএমইউর সহকারী প্রক্টর অধ্যাপক ডা. রিফাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী।

এছাড়া কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ ও ডা. মো. রিদওয়ানুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডা. মুহাম্মদ শহিদুল হক রাহাত ও ডা. মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হক, সহ-দপ্তর সম্পাদক (১) ডা. আবু নূর মো. মাসুদ রানা, সহ-মানব সম্পদ সম্পাদক ডা. আরিফ মাহমুদ জুয়েল এবং সদস্য ডা. এ. কে আল মিরাজ উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিএমইউ ড্যাবের সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. রিয়াদুল জান্নাত, সহকারী প্রক্টর ডা. মোহাম্মদ এরশাদ আহসান এবং অবস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ডা. তানজিলা হালিম, অধ্যাপক ডা. সাবিহা ইসলাম, অধ্যাপক ডা. পারভীন আখতার শামসুন্নাহার ও সহযোগী অধ্যাপক ডা. শিরীন ইউসুফসহ ফ্যাকাল্টি মেম্বার ও মেডিক্যাল অফিসাররা নবনির্বাচিত চিকিৎসকদের অভিনন্দন জানান। 

//ডিবিটেক/পিএমআর/এসসি/ডিইওই//