১ পেটাফ্লপ এআই সক্ষমতার পিসি

কমপ্যাক্ট এআই ডেস্কটপ এজমেসা এন এআই+ আনল এমএসআই

  • এনভিডিয়া আরটিএক্স স্পার্ক সুপারচিপ চালিত ১.৩ লিটারের কমপ্যাক্ট এআই ডেস্কটপ এনেছে এমএসআই
  • ১ পেটাফ্লপ এআই পারফরম্যান্স ও সর্বোচ্চ ১২৮ জিবি ইউনিফায়েড মেমরি সুবিধা মিলবে
  • ভেপার চেম্বার কুলিং সিস্টেমসহ পিসিটি ২৪/৭ নিরবচ্ছিন্ন এআই এজেন্ট পরিচালনায় সক্ষম

কমপ্যাক্ট এআই ডেস্কটপ এজমেসা এন এআই+ আনল এমএসআই
১৯ নভেম্বর, ২০২৬ ১০:০৬  

তাইওয়ানের তাইপে থেকে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এমএসআই (MSI) উন্মোচন করেছে তাদের নতুন কমপ্যাক্ট এআই ডেস্কটপ ‘এজমেসা এন এআই+’ (EdgeMesa N AI+) সিরিজ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৬ সালের নভেম্বরে উন্মোচিত এনভিডিয়া আরটিএক্স স্পার্ক (NVIDIA RTX Spark™) চালিত ১.৩ লিটারের এই শক্তিশালী পিসিটি ডেভেলপার, কনটেন্ট ক্রিয়েটর ও গেমারদের প্রতিদিনের কর্মক্ষেত্রে ক্লাউড-নির্ভরতা ছাড়াই উচ্চগতির লোকাল এআই কম্পিউটিং ও সার্বক্ষণিক এআই এজেন্ট পরিচালনার সুবিধা এনে দেবে।

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ও জায়গা সাশ্রয়ী নকশার এই ডেস্কটপটি মূলত এআই পরীক্ষা-নিরীক্ষাকে বাস্তব কর্মপ্রবাহে রূপ দেওয়ার একটি ব্যবহারিক প্ল্যাটফর্ম, যেখানে ডেটা ও কম্পিউটিং সম্পদের ওপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। টানা এআই কাজের চাপ সামলাতে এতে ফিঙ্গারপ্রিন্ট-রোধী ফিনিশসহ ১.৩ লিটারের অ্যালুমিনিয়াম চেসিস ব্যবহার করা হয়েছে, যার ওজন মাত্র ০.৫৫ কেজি (গ্রস ওজন ১.৫৫ কেজি)। পিসিটির ‘এমএসআই এআই পালস কুলিং সিস্টেমে’ ভেপার চেম্বার প্রযুক্তি ও ডুয়াল টার্বো ফ্যান যুক্ত থাকায় এটি তাপ নিয়ন্ত্রণ করে ১৪০ ওয়াট টিডিপি (TDP) পারফরম্যান্স ধরে রাখতে এবং সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা নির্ভরযোগ্যভাবে এআই এজেন্ট চালাতে সক্ষম।

এআই যখন কেবল নির্দেশ পালনকারী টুল থেকে যুক্তি, পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়ার সক্ষমতাসম্পন্ন বুদ্ধিমান টিমমেটে পরিণত হচ্ছে, তখন এই সিরিজটি স্বয়ংক্রিয় এআই অ্যাপ্লিকেশনের নতুন প্রজন্মকে সমর্থন জোগাবে। ডেভেলপাররা এর মাধ্যমে কোডিং অ্যাসিস্ট্যান্ট তৈরি, ব্যক্তিগত নলেজ বেস ব্যবহার করে রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন (RAG) অ্যাপ্লিকেশন নির্মাণ, ডকুমেন্ট প্রসেসিং, ভিশন এআই এবং ভয়েসভিত্তিক ইন্টারঅ্যাকশনের কাজ করতে পারবেন, যা এনভিডিয়ার “ফ্রম টুল টু টিমমেট” ভাবনাকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছে নিয়ে আসবে।

ডিভাইসটির কেন্দ্রে থাকা এনভিডিয়া আরটিএক্স স্পার্ক এন১এক্স (N1X) সুপারচিপে ৬,১৪৪-কোরের এনভিডিয়া ব্ল্যাকওয়েল আরটিএক্স জিপিইউ এবং ২০-কোরের এনভিডিয়া গ্রেস সিপিইউ একত্রিত হয়ে এফপি৪ (FP4) এআই পারফরম্যান্সে সর্বোচ্চ ১ পেটাফ্লপ পর্যন্ত সক্ষমতা প্রদান করে। এতে সর্বোচ্চ ১২৮ জিবি এলপিডিডিআর৫এক্স (LPDDR5X) ইউনিফায়েড মেমরি, ১টি এনভিএমই এম.২ স্টোরেজ স্লট এবং নেটিভ এনভিডিয়া কুডা (CUDA) অ্যাক্সিলারেশন রয়েছে। এর ফলে ক্রিয়েটররা ৩ডি রেন্ডারিং, ভিডিও এডিটিং ও এআই কনটেন্ট তৈরিতে এনভিডিয়া স্টুডিও অ্যাক্সিলারেশন পাবেন এবং গেমাররা রে ট্রেসিং, ডিএলএসএস (DLSS) ও রিফ্লেক্স প্রযুক্তির অভিজ্ঞতা নিতে পারবেন।

উচ্চগতির কানেক্টিভিটির জন্য ডেস্কটপটিতে ১০ জিবি ল্যান, ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ যুক্ত করা হয়েছে। এর রিয়ার আই/ও পোর্টে রয়েছে ৪টি ইউএসবি ২০ জিবিপিএস টাইপ-সি পোর্ট (যার মধ্যে ৩টিতে ডিসপ্লেপোর্ট অল্ট মোড ২.১ এবং ১টিতে পাওয়ার-ডেলিভারি ইনপুট সুবিধা রয়েছে), ১টি এইচডিএমআই ২.১ (FRL) এবং ১টি আরজে৪৫ (১০ জিবি ল্যান) পোর্ট, যার মাধ্যমে একসঙ্গে সর্বোচ্চ চারটি ডিসপ্লে পরিচালনা করা সম্ভব। নিরাপত্তার জন্য এতে টিপিএম ২.০ এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য ২৪০ ওয়াটের এসি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। এ ছাড়া এনভিডিয়া পার্সোনাল এআই রাউটার (PAIR) প্রযুক্তির মাধ্যমে একাধিক সামঞ্জস্যপূর্ণ ডিভাইস যুক্ত করে একটি ব্যক্তিগত এআই ইনফারেন্স ক্লাস্টার গড়ে তোলা যাবে।

//ডিবিটেক/এনজেপি/এসএমপি/এমআইএসটি//