একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলবে ফোনটি?

একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলবে ফোনটি?
২৬ জুলাই, ২০২৫ ১১:০৭  
২৬ জুলাই, ২০২৫ ২১:০৭  

মার্বেল মিস্ট ও ব্লাক ইনিফিনিটি রঙে গত ১৬ জুলাই থেকে অনলাই-অফলাইনে বিক্রি হচ্ছে  ওয়ানপ্লাস নর্ড সিই৫। নতুন এই ফোনটিতে আছে ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা সাধারণত ট্যাবলেটে দেখা যায়।

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি দাবি করছে, এতে একবার চার্জেই আড়াই দিন পর্যন্ত চলে। বড় ব্যাটারির পাশাপাশি ফোনটিতে আছে ৮০ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং। এই প্রযুক্তিতে মাত্র ৫৯ মিনিটেই ১ থেকে ১০০% চার্জ করে ফেলে ফোনটি। ফলে মাত্র ১০ মিনিট চার্জেই ইউটিউবে ৬ ঘণ্টা ভিডিও দেখা সম্ভব।

ওয়ানপ্লাস বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখতে আছে ওয়ানপ্লাস-এর ব্যাটারি হেলথ ম্যাজিক প্রযুক্তি যা চার্জিং ব্যবস্থাপনা বুদ্ধিমত্তার সঙ্গে পরিচালনা করে। এছাড়া রয়েছে বাইপাস চার্জিং সুবিধা, যার মাধ্যমে গেম খেলার সময় ফোন সরাসরি চার্জার থেকে বিদ্যুৎ নেয়, ব্যাটারি থেকে নয়। এতে গরম কম হয় এবং ব্যাটারি বেশি দিন ভালো থাকে। বাইপাস চার্জিং গেম খেলার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে, কারণ এতে ফোন বেশি সময় ধরে চালালেও গরম হয় না বা দ্রুত চার্জ শেষ হওয়ার চিন্তা থাকে না।

জানানো হয়েছে, নর্ড সিই৫ ফোনটির মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ তৈরি হয়েছে আধুনিক ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে রয়েছে আট কোরের প্রসেসর যার মধ্যে চারটি হাই-পারফরম্যান্স কোর ৩.৩৫ গিগাহার্টজ গতিতে কাজ করে। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইটি-৬০০ সেন্সর যার সাথে রয়েছে ওআইএস প্রযুক্তি।