স্মার্টফোন কিনলে ক্লাউড স্টোরেজ উপহার

ভিভো ভি৮০ কিনলে ১০০ জিবি গুগল ওয়ান

  • ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা রয়েছে
  • ৭২০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ
  • ক্রেতারা পাচ্ছেন ১০০ জিবি গুগল ওয়ান স্টোরেজ

ভিভো ভি৮০ কিনলে ১০০ জিবি গুগল ওয়ান
১৫ নভেম্বর, ২০২৬ ১৬:২৮  
১৫ নভেম্বর, ২০২৬ ১৯:৩২  

৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, ৭২০০ এমএএইচ ব্যাটারি, ১৪৪ হার্টজ ডিসপ্লে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজের সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০। ১৫ নভেম্বর থেকে দেশের গ্রাহকরা ফোনটি কিনতে পারছেন। নতুন এই মডেল কেনার সঙ্গে ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ, একটি স্মার্টওয়াচ এবং এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রফেশনাল পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভিভো ভি৮০-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা। এতে ৮৫ মিমি ও ১০০ মিমি ফোকাল অপশন রয়েছে। গ্রুপ ছবি তোলার জন্য ফোনটিতে যুক্ত হয়েছে ৯২ ডিগ্রি ওয়াইড ফ্রেমের ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ পোর্ট্রেট ক্যামেরা। এ ছাড়া রয়েছে এআই ক্রিয়েটিভ ইফেক্ট এবং প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

দৈনন্দিন কাজ ও উৎপাদনশীলতা বাড়াতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনওএস ৭। এর সঙ্গে রয়েছে ‘ক্যাপচার টু নোট’ ও ‘এআই রেকর্ডার’ নামের দুটি স্মার্ট টুল। ‘ক্যাপচার টু নোট’ দিয়ে হোয়াইটবোর্ড বা স্লাইডের ছবি থেকে সম্পাদনাযোগ্য ডকুমেন্ট তৈরি করা যায়। অন্যদিকে, ‘এআই রেকর্ডার’ মিটিংয়ের অডিও থেকে প্রয়োজনীয় নোট ও সারসংক্ষেপ তৈরি করতে পারে।

মাল্টিটাস্কিংয়ের সুবিধার জন্য ফোনটিতে রয়েছে ৮ জিবি ও ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম। দীর্ঘমেয়াদি ব্যবহারের ক্ষেত্রে ছয় বছরের স্মুথ এক্সপেরিয়েন্স গ্যারান্টি এবং ছয় বছরের এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে ভিভো।

ভিভো ভি৮০-তে রয়েছে ৭২০০ এমএএইচ ধারণক্ষমতার ব্লু-ভোল্ট ব্যাটারি। দ্রুত চার্জের জন্য এতে যুক্ত করা হয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফোনটির ১.৫কে রেজল্যুশনের ১৪৪ হার্টজ আই প্রোটেকশন ডিসপ্লে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য তৈরি করা হয়েছে। নিরাপদে ফোন আনলক করতে রয়েছে থ্রিডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ডিজাইনের ক্ষেত্রে ফোনটির রাইজ অরেঞ্জ রংকে বিশেষভাবে তুলে ধরছে ভিভো। এ ছাড়া ভিশন গ্রিন ও প্রাইম গ্রে রঙেও পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ফোনটিতে প্রিমিয়াম নকশা যোগ করেছে।

দেশের সব অনুমোদিত ভিভো শোরুমে ভি৮০ পাওয়া যাচ্ছে। ক্রেতাদের জন্য সর্বোচ্চ ১২ মাসের শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফোনটি কিনলে উপহার হিসেবে মিলবে একটি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স এবং ১০০ জিবি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ।

//ডিবিটেক/জেএইচ/এসসিডিই/এফওইডি//