ঢাকা-চট্টগ্রামে তিন আউটলেটে বাবল টি
টিলাইভের বাবল টি ফুডপ্যান্ডায়
-
ঢাকা ও চট্টগ্রামের তিন আউটলেট থেকে অর্ডার
-
নির্দিষ্ট পানীয়তে শুরুতে ১৫ শতাংশ ছাড়
-
অংশীদারিত্বে টিলাইভের পানীয় পৌঁছাবে আরও গ্রাহকের কাছে
ঢাকা ও চট্টগ্রামের তিন আউটলেট থেকে অর্ডার
নির্দিষ্ট পানীয়তে শুরুতে ১৫ শতাংশ ছাড়
অংশীদারিত্বে টিলাইভের পানীয় পৌঁছাবে আরও গ্রাহকের কাছে
মালয়েশিয়ার জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড টিলাইভের পানীয় এখন ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকেরা। এ লক্ষ্যে টিলাইভের সঙ্গে অংশীদারিত্ব করেছে দেশের অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। নতুন এই সেবায় ঢাকার গুলশান ও বনানী এবং চট্টগ্রামের একটি আউটলেট থেকে পানীয় অর্ডার করা যাবে। অংশীদারিত্ব উপলক্ষে শুরুতে নির্দিষ্ট কিছু পানীয়তে থাকছে ১৫ শতাংশ ছাড়।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার জানাননো হয়, সম্প্রতি ঢাকায় ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী এবং এ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুডপ্যান্ডার হেড অব সেলস এইচ এম নাফিস, হেড অব অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মো. সিরাজুল হক এবং এ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজের টেকনিক্যাল ডিরেক্টর তানজিমুল হাসান ফারাবি।
ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের সিদ্দিকী বলেন, “দক্ষিণ-পূর্ব এশিয়ায় অল্প সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পাওয়া বাবল টি ব্র্যান্ডগুলোর একটি টিলাইভ। বাংলাদেশের গ্রাহকদের কাছে ব্র্যান্ডটির পানীয় পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এখন তাঁরা ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে পছন্দের পানীয় অর্ডার করতে পারবেন। পাশাপাশি, শুরুতে নির্দিষ্ট কিছু পানীয়তে ১৫ শতাংশ ছাড়ও পাওয়া যাবে।”
এ অ্যান্ড আই ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক আশমিতা ইরাদ আলী বলেন, “ফুডপ্যান্ডার মাধ্যমে বিভিন্ন শ্রেণির গ্রাহকের কাছে টিলাইভের পানীয় পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই অংশীদারিত্বের ফলে নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর পাশাপাশি বাংলাদেশে টিলাইভের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।”
মালয়েশিয়ায় টিলাইভের ৯৫০টিরও বেশি আউটলেট রয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে নিজেদের কার্যক্রমের পরিসর বাড়াচ্ছে ব্র্যান্ডটি।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইড//





