প্রিপেইড- পোস্টপেইড গ্রাহকের জন্য

কলে প্রতি মিনিটে ১০ এমবি দেবে বাংলালিংক

  • বহির্গামী কলে প্রতি পূর্ণ মিনিটে স্বয়ংক্রিয়ভাবে মিলবে ১০ এমবি ইন্টারনেট
  • বোনাসের মেয়াদ এক দিন; আলাদা করে অফার চালু করতে হবে না
  • অসম্পূর্ণ মিনিট পরের যোগ্য মিনিটে যুক্ত হবে; অফার চলবে পরবর্তী ঘোষণা পর্যন্ত

কলে প্রতি মিনিটে ১০ এমবি দেবে বাংলালিংক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৬  

বাংলালিংকের গ্রাহকেরা বহির্গামী ফোনকলে প্রতি পূর্ণ মিনিটের জন্য ১০ এমবি বিনামূল্যের ইন্টারনেট পাবেন। আজ থেকে চালু হওয়া উদ্যোগে প্রিপেইড ও পোস্টপেইড—দুই ধরনের গ্রাহকের অ্যাকাউন্টে বোনাস স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে; আলাদা করে অফার চালু করতে হবে না।

প্রতিটি পূর্ণ এক মিনিটের কল শেষে ১০ এমবি বোনাস গ্রাহকের নির্দিষ্ট অ্যাকাউন্টে যুক্ত হবে। বোনাসের মেয়াদ থাকবে এক দিন এবং তা যেকোনো ইন্টারনেট ব্যবহারে কাজে লাগানো যাবে।

এক মিনিটের বেশি সময়ের কলে শুধু সম্পন্ন হওয়া মিনিটের জন্য বোনাস মিলবে। উদাহরণ হিসেবে, এক মিনিট ৪০ সেকেন্ডের কলে গ্রাহক ১০ এমবি পাবেন। বাকি ৪০ সেকেন্ড পরবর্তী কলে যোগ হবে; পরের যোগ্য এক মিনিট পূর্ণ হলে আরও ১০ এমবি যুক্ত হবে।

উদ্যোগটি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “বাংলালিংকে আমরা বিশ্বাস করি, গ্রাহককে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো তাঁদের দৃষ্টিকোণ থেকে দৈনন্দিন অভিজ্ঞতাগুলো দেখা এবং তাঁদের আরও সুবিধা দেওয়ার উপায় খুঁজে বের করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা ফোনে কথা বলার মতো সাধারণ একটি কাজকে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধায় পরিণত করতে চেয়েছি। এখন ফোনে কথা বলার প্রতিটি মিনিটের বিনিময়ে তাঁরা আরও কিছু পাবেন।”

বাংলালিংক জানায়, দৈনন্দিন গ্রাহক-অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্থবহ সুবিধা দেওয়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ এই উদ্যোগ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অফারটি চালু থাকবে; ফলে গ্রাহকেরা নিয়মিত সংযোগ ব্যবহারে বাড়তি ইন্টারনেট পাওয়ার সুযোগ পাবেন।
//ডিবিটেক/বিআরবিএল/আইপিআর/এসএমই//