জনবান্ধব ডিজিটাল স্বাস্থ্যসেবার রূপরেখা
প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ১৫ নভেম্বর এনআইসিটিএফের সেমিনার
- প্রযুক্তিনির্ভর আধুনিক স্বাস্থ্যসেবা বিষয়ে এনআইসিটিএফের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে
<
আধুনিক তথ্যপ্রযুক্তির সৃজনশীল প্রয়োগের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও সহজলভ্য, জনবান্ধব ও বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে নীতিনির্ধারক ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে
আগামী ১৫ নভেম্বর, রবিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর বনানী ক্লাবের ব্যাংকুয়েট হলে এই সেমিনার অনুষ্ঠিত হবে
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রওশন কামাল জেমস আমন্ত্রিত এই সেমিনারে সভাপতিত্ব করবেন এনআইসিটিএফের সভাপতি অধ্যাপক ড. শাহ জে মিয়া
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম
সূত্রমতে, সেমিনারে মূল প্রবন্ধ বা কিনোট উপস্থাপন করবেন এনআইসিটিএফের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম
//ডিবিটেক/সিএনএফপি/এসসিডিই/এফওইডি//





