মাইক্রোসফট বিভ্রাটে অচল বিশ্ব

বিশ্বব্যাপী মাইক্রোসফট সেবায় বড় ধরনের বিভ্রাট

  • বিশ্বব্যাপী ৭৪টি দেশে মাইক্রোসফট সেবা অচল
  • প্রায় ১০ ঘণ্টা ব্যাহত আউটলুক ও টিমস
  • সার্ভারে অতিরিক্ত চাপের কারণে এই বিভ্রাট

বিশ্বব্যাপী মাইক্রোসফট সেবায় বড় ধরনের বিভ্রাট
১৩ নভেম্বর, ২০২৬ ১১:২২  

মাইক্রোসফট আউটলুক, টিমস ও ওয়ানড্রাইভসহ জনপ্রিয় সেবাগুলো প্রায় ১০ ঘণ্টা অচল থাকায় বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি দেশের কোটি কোটি গ্রাহক চরম ভোগান্তিতে পড়েন। ১২ নভেম্বর. বৃহস্পতিবার এএফপি ও ফ্রান্স ২৪-এর খবরে প্রকাশ, সার্ভারে অতিরিক্ত চাপের কারণে এ বৈশ্বিক প্রযুক্তি বিভ্রাট ঘটে।

সূত্রমতে, সার্ভারের সক্ষমতা বাড়াতে সম্প্রতি কিছু পরিবর্তন এনেছিল মাইক্রোসফট। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সেবাগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। ফলে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাপী এই বিভ্রাটের কারণে তাদের সব দূতাবাস ও কনস্যুলেটের ইমেইল যোগাযোগের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইক্রোসফট কর্তৃপক্ষ দ্রুত বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীতে বৃহস্পতিবার জিএমটি সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টা) এক্সে দেওয়া এক হালনাগাদ বার্তায় জানানো হয়, পরিষেবাগুলো থেকে সীমিত পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে এবং সার্ভারের সক্ষমতা বাড়ার সাথে সাথে ব্যবহারকারীরা ক্রমান্বয়ে সেবা ফিরে পাচ্ছেন।

//ডিবিটেক/ডিপিওই/এসএমপি/এমআইএস//