ক্যাশ আউটে গ্রাহকের বাড়তি সাশ্রয়
হাজারে ক্যাশ আউট ১১.৯৯ টাকা করল উপায়
- ক্যাম্পেইনে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১১.৯৯ টাকা
- এনপিএসবিতে টাকা এনে ইউসিবি এটিএমে ক্যাশ আউট ফ্রি
- সেন্ড মানি ও ফান্ড ট্রান্সফারেও প্রতিযোগিতামূলক চার্জ
মোবাইল আর্থিক সেবায় (এমএফএস) লেনদেনের খরচ কমাতে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১১ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের সেবা উপায়। ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা এ সুবিধা পাবেন। পাশাপাশি এনপিএসবি ব্যবহার করে উপায় অ্যাকাউন্টে টাকা এনে ইউসিবি এটিএম থেকে বিনা খরচে ক্যাশ আউট এবং বিনা মূল্যে সেন্ড মানিসহ বিভিন্ন সেবায় প্রতিযোগিতামূলক চার্জের সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
১২ নভেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উপায়।
প্রতিষ্ঠানটি জানায়, ‘কমের চেয়েও কম—উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা প্রতি হাজারে মাত্র ১১.৯৯ টাকা ক্যাশ আউট চার্জে টাকা উত্তোলন করতে পারবেন। তবে এ সুবিধার ক্ষেত্রে নির্ধারিত শর্ত প্রযোজ্য হবে।
উপায়ের দাবি, দেশের মোবাইল আর্থিক সেবা খাতে সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করতে শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ লেনদেনে আকর্ষণীয় চার্জ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে রয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে উপায় অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের পর ইউসিবি এটিএম থেকে বিনা খরচে নগদ উত্তোলনের সুবিধা। এ ছাড়া সেন্ড মানি বিনা মূল্যে এবং ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য সেবায় প্রতিযোগিতামূলক চার্জের সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের নিয়মিত আর্থিক লেনদেন আরও সাশ্রয়ী হবে। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ ও ব্যবহার বাড়বে।
//ডিবিটেক/কেএইচআই/বিডিই/এফওই//





