১২,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ আল্ট্রা

১২,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ আল্ট্রা
১২ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬  

বিশাল সক্ষমতার ব্যাটারিসহ আগামী মাসেই নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অপো এ৭ আল্ট্রা নামের নতুন এই ফোনে ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি সুবিশাল ব্যাটারি ব্যবহৃত হতে পারে।

সম্প্রতি চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে বিশ্বস্ত এক তথ্য প্রকাশকারীর পোস্ট থেকে এ বিষয়ে আভাস পাওয়া গেছে। তিনি জানান, নতুন এই ডিভাইসের পেছনে আনুভূমিক বা অনুভূমিক ডিজাইনের একটি বড় ক্যামেরা মডিউল থাকবে।

এর আগে গত সপ্তাহে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পিএনসি১১০ মডেল নম্বরের একটি অপো স্মার্টফোন তালিকাভুক্ত হয়, যেখানে ১২ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির উল্লেখ ছিল। 

পরবর্তীতে ওয়েবসাইটটিতে বেগুনি রঙের একটি ফোনের ছবি যুক্ত করা হয়, যার পেছনের ক্যামেরার নকশা ফাঁস হওয়া তথ্যের সাথে মিলে যায়। ফলে ধারণা করা হচ্ছে, এই মডেলটিই অপো এ৭ আল্ট্রা নামে বাজারে আসবে।

নতুন এই ফোনটি অপোর এ৭ প্রিমিয়াম সিরিজের অংশ হতে যাচ্ছে। এর আগে গত আগস্টে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর সংবলিত অপো এ৭ প্রোভো মোবাইলটি প্রথমে চীনে এবং পরবর্তীতে সেপ্টেম্বরে বিশ্ববাজারে উন্মোচিত হয়েছিল। 

সেই ধারায় ব্যাটারির শক্তি আরও বাড়িয়ে পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে আসছে অপো এ৭ আল্ট্রা।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট