গেমিফিকেশনে আনন্দের অভিজ্ঞতা
ফ্রি ভার্চ্যুয়াল শপিংয়ে ডোপামিন বিডি
- সাইনআপেই মিলবে ১০ লাখ টাকার ভার্চ্যুয়াল ব্যালেন্স
- বন্ধু আনলে দুজনেরই মিলবে ৫০ হাজার টাকার বোনাস
- বিলাসপণ্যের ভার্চ্যুয়াল কেনাকাটায় তৈরি হবে বিনোদনের অভিজ্ঞতা
বাস্তব জীবনে দামি পণ্য কেনার সামর্থ্য না থাকলেও ভার্চ্যুয়াল সম্পদের মাধ্যমে বিলাসপণ্যের মালিক হওয়ার অভিজ্ঞতা দিতে দেশে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ডোপামিন বিডি চালু করেছে জেলিয়ন টেকনোলজিস লিমিটেড। ‘ফ্রিতে ডোপামিন রিলিজ’ ধারণাকে সামনে রেখে তৈরি প্ল্যাটফর্মটিতে রয়েছে ভার্চ্যুয়াল ব্যালেন্স, ডিজিটাল কেনাকাটা, বন্ধু আমন্ত্রণ এবং গেমিফিকেশনভিত্তিক বিনোদনের ব্যবস্থা।
প্রতিষ্ঠানটির দাবি, একঘেয়েমি ও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি থেকে ব্যবহারকারীদের সাময়িক বিনোদন দিতে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। তবে ‘ডোপামিন’ শব্দটি এখানে মূলত ব্র্যান্ডিং ও অভিজ্ঞতার ধারণা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বৈজ্ঞানিকভাবে ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার; এটি পুরস্কার-সম্পর্কিত প্রেরণা, আচরণ ও শেখার বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।
ডোপামিন বিডিতে সাইনআপ করলেই একজন ব্যবহারকারী বিনামূল্যে ১০ লাখ টাকার ভার্চ্যুয়াল ব্যালেন্স পাবেন। এই ভার্চ্যুয়াল অর্থ বাস্তব টাকা নয় এবং নগদে রূপান্তরযোগ্য নয়। এটি ব্যবহার করা যাবে প্ল্যাটফর্মের ভার্চ্যুয়াল শপিং অভিজ্ঞতায়।
বন্ধুদের আমন্ত্রণ জানালে ব্যবহারকারী ও আমন্ত্রিত বন্ধু—দুজনই পাবেন আরও ৫০ হাজার টাকার ভার্চ্যুয়াল ব্যালেন্স। ফলে আমন্ত্রণের মাধ্যমে ভার্চ্যুয়াল সম্পদ বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীরা নিজেদের ডিজিটাল সংগ্রহও সমৃদ্ধ করতে পারবেন।
প্ল্যাটফর্মটির অন্যতম আকর্ষণ হলো ভার্চ্যুয়াল বিলাসপণ্য কেনাকাটা। ব্যবহারকারীরা ভার্চ্যুয়াল ব্যালেন্স দিয়ে বোয়িং বিমান, ব্যক্তিগত ইয়ট, Rolex ঘড়ি এবং Gucci ও Chanel-এর মতো বিলাসপণ্যের ডিজিটাল সংস্করণ নিজেদের ভার্চ্যুয়াল সংগ্রহে যুক্ত করতে পারবেন।
উদ্যোক্তাদের পরিকল্পনায় এই ভার্চ্যুয়াল কেনাকাটাকে একটি গেমিফায়েড অভিজ্ঞতায় রূপ দেওয়া হয়েছে। বন্ধু আমন্ত্রণ, ভার্চ্যুয়াল ব্যালেন্স বৃদ্ধি এবং বিভিন্ন বিলাসপণ্য সংগ্রহের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে মজার প্রতিযোগিতাও তৈরি করতে পারবেন।
উদ্যোক্তারা বলছেন, বাস্তব জীবনের ব্যয়বহুল কেনাকাটার পরিবর্তে সম্পূর্ণ বিনামূল্যের এই ভার্চ্যুয়াল অভিজ্ঞতাই ডোপামিন বিডির মূল ধারণা। কোনো সাবস্ক্রিপশন ফি বা পে-ওয়াল ছাড়াই ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে প্রবেশ করে ডিজিটাল বিনোদনে অংশ নিতে পারবেন।
জেলিয়ান টেকনোলজিস লিমিটেড-এর পরিচালক স্বাধীন খান নাকিব বলেন, “বর্তমান যান্ত্রিক জীবনে মানুষের স্ট্রেস আর একঘেয়েমি অনেক বেড়ে গেছে। আমরা এমন একটি ডিজিটাল স্পেস তৈরি করতে চেয়েছি, যেখানে মানুষ কোনো খরচ ছাড়াই নিজেদের রিফ্রেশ করতে পারবে এবং একটি ইতিবাচক অভিজ্ঞতা পাবে।”
তিনি বলেন, “নেমলি.কম,বিডি-এর মাধ্যমে আমরা দেশের ডিজিটাল হোলসেলিংয়ে সহজলভ্যতা এনেছি। ডোপামিন বিডির মাধ্যমে আমরা মানুষের আনন্দ ও বিনোদনের অভিজ্ঞতাকে সবার জন্য সহজলভ্য করতে চাই।”
স্বাধীন খান নাকিব বলেন, “বাস্তব জীবনে হয়তো সবার পক্ষে রোলেক্স কেনা বা ব্যক্তিগত ইয়টে ঘোরার সামর্থ্য নেই। কিন্তু ডোপামিন বিডিতে সাইনআপ করেই একজন ব্যবহারকারী ১০ লাখ টাকার ভার্চ্যুয়াল ব্যালেন্স পাবেন। সেই ব্যালেন্স দিয়ে বিভিন্ন বিলাসপণ্য ভার্চ্যুয়ালি সংগ্রহ করতে পারবেন। বন্ধুদের আমন্ত্রণ করে ব্যালেন্স বাড়িয়ে কে কত বড় ভার্চ্যুয়াল সম্পদের মালিক হতে পারেন—এই অভিজ্ঞতাটাই প্ল্যাটফর্মটির বিনোদনের অংশ।”
তার ভাষ্য, “জীবন খুব ছোট, আর আনন্দ পেতে সবসময় পকেটে টাকা থাকা প্রয়োজন নেই। ডোপামিন বিডির মাধ্যমে আমরা মানুষের দৈনন্দিন একঘেয়েমির মধ্যে একটু বিনোদন ও ইতিবাচক অভিজ্ঞতা যোগ করতে চাই।”
জেইলিয়ান টেকনোলজিস দীর্ঘদিন ধরে দেশের ডিজিটাল অবকাঠামো ও প্রযুক্তি খাতে কাজ করছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের আরেকটি উদ্যোগ Namely.com.bd-কে প্রতিষ্ঠানটি BTCL অনুমোদিত .bd ডোমেইন রিসেলার ও ডিজিটাল সেবা পাইকারি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছে।
ডোপামিন বিডির ক্ষেত্রে ‘ফ্রি’ ধারণা, ভার্চ্যুয়াল সম্পদ, তাৎক্ষণিক অভিজ্ঞতা এবং বন্ধু আমন্ত্রণকে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমের দীর্ঘ স্ক্রলিংয়ের বাইরে ভিন্ন ধরনের একটি ইন্টার্যাক্টিভ ডিজিটাল অভিজ্ঞতা তৈরির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তাদের দাবি, যাত্রার শুরুতেই তরুণদের মধ্যে প্ল্যাটফর্মটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে এবং ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। ভবিষ্যতে আরও নতুন ভার্চ্যুয়াল অভিজ্ঞতা ও গেমিফায়েড সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ডোপামিন বিডির কার্যক্রম ও ভার্চ্যুয়াল শপিং অভিজ্ঞতা দেখতে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
//ডিবিটেক/এসএমই/বিপিও/এমআইএসটি//





