দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশনা প্রধান উপদেষ্টার
আসন্ন ভোটের জন্য ‘ইলেকশন অ্যাপ’ দ্রুত উদ্বোধন করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে অ্যাপটি যেন দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি ।
১০ আগস্ট, রবিবার বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ৯ আগস্ট, শনিবার বৈঠকে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তাইয়্যেব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনা তুলে ধরেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেকটিভ ফিচারসহ সবধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে বলে জানান বিশেষ সহকারী। তার কথা শোনার পর প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন।
এর আগে ২০২৩ সালের ১২ নভেম্বর ২১ কোটি ব্যয়ে নির্মিত ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের একটি অ্যাপ বানিয়েছিলো তৎকালীন নির্বাচন কমিশন। তবে নির্বাচনের আগের দিন ৬ জুন অ্যাপটি নির্বাচনের আগের দিনই ক্রাশ করে। ফলে অ্যাপটি ভোটের দিনে খুব একটা কাজে আসেনি। কারণ কখনও কখনও এটি স্লো (ধীরগতি) হয়ে গেছে, আবার মাঝেমধ্যে কাজও করেনি এই অ্যাপ। ফলে বিড়ম্বনায় পড়ে নির্বাচন কমিশন। এই বিড়ম্বনা নিয়ে ওইসময় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছিলেন, , জার্মানি, ইউক্রেন ও পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র থেকে অ্যাটাক করায় (হ্যাকের জন্য) এই বিড়ম্বনা রয়েছে। অ্যাপটি এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে। তবে এটি নিশ্চল।







