ফাউন্ডার্স ডে উপলক্ষে
অনলাইনেও এপেক্সে ২৬ শতাংশ ছাড়
- অনলাইন ও ৫০০টির বেশি স্টোরে মিলছে ২৬ শতাংশ ছাড়
- জুতা, ব্যাগ, বেল্ট ও পোশাকে বিশেষ অফার
- সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মবার্ষিকীতে ফাউন্ডার্স ডে উদযাপন
প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের আয়োজিত ফাউন্ডার্স ডে ক্যাম্পেইনে অনলাইন কেনাকাটায় মিলছে সব পণ্যে ২৬ শতাংশ ছাড়। একই ছাড় সুবিধা থাকছে দেশজুড়ে এপেক্সের ৫০০টিরও বেশি রিটেইল আউটলেটেও।
প্রতি বছর ২৬ সেপ্টেম্বর সৈয়দ মঞ্জুর এলাহীর জন্মদিনকে কেন্দ্র করে ফাউন্ডার্স ডে উদযাপন করে এপেক্স। এ আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাতার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্তাকে স্মরণ করছে প্রতিষ্ঠানটি।
অনলাইন কেনাকাটার পাশাপাশি এপেক্সের সব রিটেইল আউটলেট থেকেও এই বিশেষ ছাড় উপভোগ করা যাবে। অফারের আওতায় জুতা, স্যান্ডেল, লেদার ব্যাগ, বেল্ট, অ্যাকসেসরিজ ও অ্যাপারেলসহ বিভিন্ন পণ্য কেনার সুযোগ থাকছে। পরিবারের বিভিন্ন বয়সী সদস্যদের জন্য পণ্যের পাশাপাশি নারীদের জন্যও রয়েছে বৈচিত্র্যময় কালেকশন।
নতুন নকশা ও বিভিন্ন কালেকশন ঘিরে ক্রেতাদের আগ্রহের পাশাপাশি ফাউন্ডার্স ডে উপলক্ষে বিশেষ ছাড়কে কেন্দ্র করে এপেক্সের স্টোরগুলোতে তৈরি হয়েছে উৎসবমুখর কেনাকাটার পরিবেশ। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও উৎসব, বিশেষ দিন ও বিভিন্ন মৌসুমকে সামনে রেখে বাজারে আনা এপেক্সের পণ্য বিশেষ ছাড়ে কেনার সুযোগ থাকছে।
এপেক্সের সঙ্গে দেশের মানুষের দীর্ঘ পথচলাকে সামনে রেখেই প্রতিবছর এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির মতে, সৈয়দ মঞ্জুর এলাহী গুণগত মান ও গ্রাহকের আস্থাকে ভিত্তি করে এপেক্সকে গড়ে তুলেছিলেন। তার সেই স্বপ্ন ও অবদানকে স্মরণ করেই এবারের ফাউন্ডার্স ডে আয়োজন করা হয়েছে।
ফাউন্ডার্স ডে উপলক্ষে বিশেষ কেনাকাটার অভিজ্ঞতার অংশ হতে ক্রেতাদের নিকটস্থ এপেক্স আউটলেটে যাওয়ার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার আমন্ত্রণ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/এমএমআর/এসএমই/এমআইএসটি//





