‘স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জনবান্ধব করতে ফার্মাসিস্টদের ভূমিকা সম্প্রসারণ জরুরি’: স্বাস্থ্যমন্ত্রী

ইউএপিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত: গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান

  • “Empowering Pharmacists for Healthier Futures” প্রতিপাদ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উদযাপিত।
  • স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ডিজিডিএ মহাপরিচালক, ইউজিসি ও বিএসি সদস্য এবং ঢাবির দুই এমেরিটাস অধ্যাপকসহ শীর্ষ ফার্মাসিস্টদের সম্মাননা প্রদান।
  • প্রধান অতিথির বক্তব্যে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট তৈরির মাধ্যমে স্বাস্থ্যখাতকে আধু

ইউএপিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত: গুণীজনদের বিশেষ সম্মাননা প্রদান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৭  

ঢাকা: জাতীয় স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যে ফার্মাসিস্টদের অপরিহার্য অবদানকে স্বীকৃতি প্রদান এবং পেশাগত উৎকর্ষকে সম্মান জানানোর মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর স্কুল অব ফার্মেসির উদ্যোগে উদযাপিত হয়েছে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬’। ২৬ সেপ্টেম্বর, শনিবার ইউএপি অডিটোরিয়ামে “Empowering Pharmacists for Healthier Futures” (সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন) প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের এমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, এমেরিটাস অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মামুনুর রশীদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং ঢাবির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজাকে।

নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য অধ্যাপক ড. মো. শাহ আমরান এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের (পিসিবি) সচিব মুহাম্মদ মাহবুবুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

সকালে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ইউএপি ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. জেবুন নাহারের স্বাগত বক্তব্য এবং স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ারের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন উপস্থাপনের পর অনুষ্ঠিত হয় বিশেষ গুণীজন সংবর্ধনা। দেশের স্বাস্থ্য ও ফার্মেসি শিক্ষার বিকাশ, গবেষণা, নেতৃত্ব এবং নিয়ন্ত্রক সংস্থায় অসামান্য অবদানের জন্য নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "চিকিৎসা ব্যবস্থার গুণগত মান নিশ্চিতকরণ এবং ওষুধের যৌক্তিক ব্যবহারে ফার্মাসিস্টদের পেশাগত দায়িত্ব অপরিসীম। দেশের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে কার্যকর, নিরাপদ ও জনবান্ধব করতে হলে ক্লিনিক্যাল ও হসপিটাল ফার্মাসিস্টদের ভূমিকাকে জাতীয় নীতিমালায় আরও সম্প্রসারিত করতে হবে।"

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আধুনিক স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞাননির্ভর, দক্ষ ও সর্বোচ্চ নৈতিকতাসম্পন্ন ফার্মাসিস্ট গড়ে তোলার বিকল্প নেই। তিনি ফার্মাসিউটিক্যাল গবেষণা ও আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে ইউএপির নিরবচ্ছিন্ন অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/ ইউএইচএইচপি/এসএমই/এমআইএসটি//