পিএসপির লাইসেন্স পেল নিও পিএসপি

  • বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’ পিএসপি হিসেবে লাইসেন্স পেয়েছে
  • পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দেয়
  • নিও পিএসপি অন্তর্ভুক্তিতে দেশের মোট লাইসেন্সপ্রাপ্ত পিএসপির সংখ্যা দাঁড়াল ১০টিতে

পিএসপির লাইসেন্স পেল নিও পিএসপি
১১ আগষ্ট, ২০২৬ ২২:৪৪  

পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ৫(৪) ধারা অনুযায়ী ডিজিটাল ফিনান্সিয়াল টেকনোলজি অবকাঠামো সম্প্রসারণে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’-কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ ১১ আগস্ট, মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের প্রধান নির্বাহীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদনের ফলে নিও পিএসপি লিমিটেড এখন থেকে দেশের ফিনটেক ইকোসিস্টেমে ডিজিটাল লেনদেন ও অনলাইন পেমেন্ট প্রসেসিং সেবা প্রদান করতে পারবে। 

নিও পিএসপি যুক্ত হওয়ার মাধ্যমে দেশে বর্তমানে অনুমোদিত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে। 

এর আগে বাজারে আইপে সিস্টেমস, ডি মানি, রিকার্শন ফিনটেক, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস, প্রগতি সিস্টেমস, এবিজি টেকনোলজিস, ডিজিটাল পেমেন্টস, শেবা ফিনটেক এবং সমাধান সার্ভিসেস কার্যক্রম পরিচালনা করছিল।
//ডিবিটেক/ডিপিও/এসএমই//