সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশজুড়ে মিলবে হাইফিউচারের স্মার্ট গ্যাজেট
হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক স্মার্ট টেকনোলজিস
- হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
- স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন মিলবে
- প্রতিটি পণ্যে থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা
বাংলাদেশের বাজারে বিশ্বখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচারের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং হাইফিউচার ব্র্যান্ডের স্বত্বাধিকারী চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১১ আগস্ট, সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের সব ধরনের গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রাথমিক পর্যায়ে দেশের বাজারে হাইফিউচারের স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার ও হেডফোন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ব্র্যান্ডটির আরও আধুনিক ও উদ্ভাবনী লাইফস্টাইল গ্যাজেট বাংলাদেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম বলেন, “হাইফিউচার বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড। মাত্র চার বছরে এই ব্র্যান্ড বিশ্বের ৯০টি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের সমন্বয়ে হাইফিউচার বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্মার্ট টেকনোলজিসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে হাইফিউচারের পণ্য সহজলভ্য করা হবে।”
আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমে হাইফিউচারের পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকদের জন্য এক বছরের ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।
স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, এই অংশীদারত্ব তাদের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ডের পোর্টফোলিওতে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। একই সঙ্গে বাংলাদেশের বাজারে উদ্ভাবনী ও মানসম্মত ভোক্তা প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিও আরও জোরদার করবে এই উদ্যোগ।
//ডিবিটেক/ এমআরএম/ এমআইএস//





