‘ওয়াই-ফাই একটাই, সারাদেশে জিপিফাই’ ক্যাম্পেইন চালু করল গ্রামীণফোন
দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী গ্রামীণফোন তাদের ওয়্যারলেস ব্রডব্যান্ড সলিউশন ‘জিপিফাই’-এর প্রসারে ‘ওয়াই-ফাই একটাই, সারাদেশে জিপিফাই’ নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে।
জিপিফাইয়ের ওয়্যারলেস সেটআপ প্রথাগত ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে, যেখানে তার টানা বা দেয়াল ফুটো করার প্রয়োজন নেই। ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ সুবিধা এবং সারাদেশে বিনামূল্যে হোম ডেলিভারির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নির্ভরযোগ্য হোম ওয়াই-ফাই সংযোগ উপভোগ করতে পারবেন।
একই সঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহারের সুবিধা থাকায় এটি পরিবার, দূরবর্তী কর্মী ও ছোট টিমের চাহিদা পূরণে উপযোগী। কিছু ডিভাইসে বিল্ট-ইন ব্যাটারি ব্যাকআপ রয়েছে, যা বিদ্যুৎ বিভ্রাটের সময়ও তিন ঘণ্টা পর্যন্ত সংযোগ সচল রাখে।
গ্রাহকদের জন্য কোনো লুকানো ব্যবহার সীমা ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকছে। পাশাপাশি ২৪/৭ গ্রাহকসেবা হটলাইন সুবিধা চালু রয়েছে। ব্যবহারকারীরা বিকাশের ‘পে বিল’, মাইজিপি অ্যাপ এবং দেশব্যাপী রিটেইল পয়েন্ট থেকে বিল পরিশোধ করতে পারবেন।
এছাড়া ব্যবহারকারীরা ফ্রি ডেডিকেটেড রিয়েল আইপি এবং ‘বায়োস্কোপ প্লাস’-এর মাধ্যমে সর্বোচ্চ ১০টি ওটিটি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।
জিপিফাইয়ে ২০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন মাসিক প্ল্যান রয়েছে, যার মূল্য শুরু ৮৫০ টাকা থেকে।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, দেশে ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাপন, কাজ ও শেখার ধরন দ্রুত বদলাচ্ছে। এই পরিবর্তনের প্রেক্ষাপটে নির্ভরযোগ্য হোম ওয়াই-ফাইয়ের চাহিদা বেড়েছে, আর জিপিফাইয়ের মাধ্যমে সেই চাহিদা পূরণ করাই তাদের লক্ষ্য।
গ্রাহকরা জিপিফাইয়ের প্যাকেজ ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে গ্রামীণফোনের অফিসিয়াল চ্যানেল ও কাস্টমার টাচপয়েন্টে যোগাযোগ করতে পারবেন।
ডিবিটেক/বিসিএস/ইকে



