১৬ বছরের বকেয়া ও ৫ শতাংশ বিলম্ব জরিমানার দাবিতে বসুন্ধরায় জিপি কার্যালয়ের সামনে জড়াচ্ছেন হাজারো সাবেক কর্মকর্তা-কর্মচারী

বকেয়া না দিলে গ্রামীণফোনের ‘মালিকানা’ দাবির হুঁশিয়ারি সাবেক কর্মীদের!

দীর্ঘ ১৬ বছরের বকেয়া পাওনা এবং ৫ শতাংশ বিলম্ব জরিমানার দাবিতে আবারও বড় ধরনের আন্দোলনে নামছেন গ্রামীণফোনের (জিপি) সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। ৩০ জুন) সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরাস্থ জিপি প্রধান কার্যালয়ের সামনে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে গণঅবস্থান ও প্রতিবাদ কর্মসূচি ডাকা হয়েছে। দাবি পূরণ না হলে প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বকেয়া না দিলে গ্রামীণফোনের ‘মালিকানা’ দাবির হুঁশিয়ারি সাবেক কর্মীদের!
২৯ জুন, ২০২৬ ১৯:০৫  
৩০ জুন, ২০২৬ ১৩:১২  

বকেয়া ও অন্যান্য আইনসঙ্গত পাওনা পরিশোধের দাবিতে আবারও আন্দোলনে নামছেন দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের (জিপি) সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি দাবি পূরণে কর্তৃপক্ষ অপারগ হলে প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরাস্থ জিপির প্রধান কার্যালয়ের সামনে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে একটি গণঅবস্থান ও প্রতিবাদ কর্মসূচি ডাকা হয়েছে। ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দীর্ঘদিনের বকেয়া ৫ শতাংশ বিলম্ব জরিমানা ও অন্যান্য আইনসঙ্গত পাওনা পরিশোধের আহ্বান জানাবেন এবং বিষয়টির শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করবেন।

ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, "বৃহত্তর কর্মসূচি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছরের বকেয়া পাওনা এবং আঠারো মাসের আন্দোলনের পরও গ্রামীণফোন কার্যত কোনো সমাধানের উদ্যোগ না নেওয়ায় কর্মীরাই এখন গ্রামীণফোনের প্রকৃত মালিক হিসেবে দাবি করার সিদ্ধান্ত নিয়েছেন।"

তিনি আরও জানান, কীভাবে কর্মীবান্ধব নীতি, পারস্পরিক আস্থা, সুশাসন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং গঠনমূলক শিল্পসম্পর্ক একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্য ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারে—কর্মসূচিতে সেসব বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলার বিষয়েও সাবেক কর্মীরা তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করবেন।

এর আগেও বিভিন্ন সময় আন্দোলন কর্মসূচি পালন করেছিল গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ‘চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে বিক্ষোভ করার সময় পুলিশ জলকামান ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং নারীসহ বেশ কয়েকজনকে আটক করেছিল।

//ডিবিটেক/এসআই/ইকে//