বাসাবোতে নতুন টেলিটক কাস্টমার কেয়ার
• ঢাকার বাসাবোতে টেলিটকের নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন
• টেলিটক ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী কেন্দ্রটি উদ্বোধন করেন
• উন্নত টেলিকম সেবা ও নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক উদ্যোগ
গ্রাহকসেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর করতে ঢাকার বাসাবো এলাকায় নতুন কাস্টমার কেয়ার সেন্টারের উদ্বোধন করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। এই সেন্টারটি চালু হওয়ায় বাসাবো ও পার্শ্ববর্তী এলাকার টেলিটক গ্রাহকরা দ্রুততম সময়ে সিম রিপ্লেসমেন্ট, নতুন সংযোগ, ডেটা সার্ভিস ও অন্যান্য ডিজিটাল সেবা পাবেন। এর মাধ্যমে টেলিটকের সার্ভিস ডেলিভারি প্রসেস আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে অপারেটরটি।
৩১ আগষ্ট, সেমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় অপারেটরটি জানায়, ৩০ আগস্ট, রবিবার টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই কাস্টমার কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
টেলিটক কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী কাস্টমার কেয়ার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে সাধারণ গ্রাহকদের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত নেটওয়ার্ক সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আধুনিক এই কাস্টমার কেয়ার হাবটি স্থানীয় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে বিশেষ ভূমিকা রাখবে।
//ডিবিটেক/টিএটি/এসএমই//





