গ্যাজেট অ্যান্ড গিয়ারে

ঈদে অ্যাপলের নতুন ম্যাকবুক ও আইপ্যাড

ঈদে অ্যাপলের নতুন ম্যাকবুক ও আইপ্যাড
১৫ মে, ২০২৬ ০৬:০৪  
১৫ মে, ২০২৬ ১০:০৯  

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রযুক্তিপ্রেমীদের জন্য অ্যাপলের সর্বশেষ সংস্করণের ম্যাকবুক এয়ার এম৫ এবং আইপ্যাড এয়ার এম৪ বাজারে নিয়ে এসেছে অ্যাপল অথরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার। শিক্ষার্থী এবং সৃজনশীল পেশাজীবীদের কথা মাথায় রেখে এই বিশেষ ঈদ আয়োজনে ডিভাইস দুটির সঙ্গে আকর্ষণীয় উপহার ও কিস্তি সুবিধা ঘোষণা করা হয়েছে।

নতুন ম্যাকবুক এয়ার এম৫-এ রয়েছে উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং হালকা বহনযোগ্য ডিজাইন। ঈদ উপলক্ষে এই ল্যাপটপটি কিনলে গ্রাহকরা ৫ হাজার টাকা সমমূল্যের উপহারের পাশাপাশি একটি সাদা রঙের ‘ম্যাজিক মাউস’ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। এছাড়া ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা অথবা বিশেষ নগদ ছাড় উপভোগ করার সুযোগ থাকছে।

অন্যদিকে, ডিজিটাল আর্ট ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য জনপ্রিয় আইপ্যাড এয়ার এম৪ কিনলে উপহার হিসেবে দেওয়া হচ্ছে অ্যাপল পেন্সিল (ইউএসবি-সি পোর্ট সমর্থিত)। এই শক্তিশালী ডিভাইসের ক্ষেত্রেও গ্রাহকরা ১২ মাস পর্যন্ত বিনা সুদে কিস্তি সুবিধা অথবা নগদ ছাড়ের বিকল্প বেছে নিতে পারবেন।

গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাধ্যমে কেনা প্রতিটি ম্যাকবুক এয়ার এম৫ এবং আইপ্যাড এয়ার এম৪-এর সঙ্গে এক বছরের অ্যাপল অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিত করা হয়েছে। আধুনিক ও শক্তিশালী প্রসেসিং সক্ষমতার এই ডিভাইসগুলো এখন গ্যাজেট অ্যান্ড গিয়ারের সকল শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
ডিবিটেক/এসই/ইকে