ভিভোর ঈদ ক্যাম্পেইনে ২,৫০০ গ্রাহক বিজয়ী

ভিভোর ঈদ ক্যাম্পেইনে ২,৫০০ গ্রাহক বিজয়ী
১৫ মে, ২০২৬ ০০:০৫  

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিভোর বিশেষ ক্যাম্পেইন “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল!”-এর প্রথম ধাপের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ৬ মে শুরু হওয়া ২৩ দিনব্যাপী এই ক্যাম্পেইনে ইতোমধ্যে আড়াই হাজারের বেশি গ্রাহক পুরস্কার জিতেছেন।

ক্যাম্পেইনের প্রথম পুরস্কার হিসেবে পোর্টেবল পাওয়ার স্টেশন জিতেছেন টঙ্গীর আলাউদ্দিন, ধানমন্ডির শুকরাবাদের শাকিল হোসেন এবং ঝিনাইদহের জাহিদ। তাদের মধ্যে আলাউদ্দিন ও শাকিল ভিভো ওয়াই৩১ডি এবং জাহিদ ভিভো ওয়াই২১ডি স্মার্টফোন কিনেছিলেন।

দ্বিতীয় পুরস্কার হিসেবে ডিপ ফ্রিজ পেয়েছেন নারায়ণগঞ্জের মহসিন ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণের বাবুল হোসেন। তারা দুজনই ভিভো ওয়াই৩১ডি মডেলের ফোন কিনেছিলেন।

এছাড়া কুমিল্লার তুষার ভিভো ভি৭০ এবং পিরোজপুরের প্রলয় মৃধা ভিভো ওয়াই৩১ডি কিনে মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন।

ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে পোর্টেবল পাওয়ার স্টেশন। পাশাপাশি ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধাও থাকছে পুরস্কারের তালিকায়।

এই অফার ভিভোর নির্বাচিত কয়েকটি মডেলের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভি৭০ এফই, ভি৭০ এবং এক্স৩০০ প্রো। বিশেষ করে ওয়াই৩১ডি কিনলে গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে পাচ্ছেন ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ এবং একই সঙ্গে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ।

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারিত্ব করেছে ভিভো। নির্বাচিত মডেলের ক্রেতারা পাচ্ছেন সাত দিনের জন্য ৫ জিবি ফ্রি ইন্টারনেট। এছাড়া মাইজিপি অ্যাপের মাধ্যমে বিশেষ ডেটা অফারও দেওয়া হচ্ছে।

ভিভো জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে চালু হওয়া এই ক্যাম্পেইন আগামী ২৮ মে পর্যন্ত চলবে। প্রযুক্তি, ডিজাইন ও আকর্ষণীয় পুরস্কারের সমন্বয়ে গ্রাহকদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

ডিবিটেক/টিএস/এমই