চার্জার ছাড়া দুই দিনের ট্র্যাকিং শেষেও রইল ৪০ শতাংশ চার্জ

​বান্দরবানের দুর্গম পাহাড়ে রিয়েলমি সি১০০-এর ব্যাটারি সক্ষমতা পরীক্ষা

  • ​ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে কেওক্রাডং ট্রেইলে ফিল্ড টেস্ট
  • ​জিপিএস নেভিগেশন ও কনটেন্ট তৈরির পর কাদামাটিতে পড়েও অক্ষত হ্যান্ডসেট
  • ​ব্যাকআপ পাওয়ার ব্যাংক ছাড়া অভিযান সম্পন্ন করলেন শিক্ষার্থী রুশদি হাসান রাফি

​বান্দরবানের দুর্গম পাহাড়ে রিয়েলমি সি১০০-এর ব্যাটারি সক্ষমতা পরীক্ষা
১৬ অক্টোবর, ২০২৬ ১৪:১৩  

ল্যাবরেটরি পরীক্ষার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের চরম প্রতিকূল পরিবেশে স্মার্টফোনের ব্যাটারি সক্ষমতা ও কাঠামোগত স্থায়িত্বের প্রমাণ দিতে ইউল্যাব অ্যাডভেঞ্চার ক্লাবের সাথে মিলে এক রোমাঞ্চকর ফিল্ড টেস্ট সম্পন্ন করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। বান্দরবানের দুর্গম পাহাড়ি ট্রেইলে দুই দিন ও দুই রাতের দীর্ঘ ট্র্যাকিং অভিযানে কোনো ধরনের চার্জার বা পাওয়ার ব্যাংকের সহায়তা ছাড়াই সফলভাবে পরিচালিত হয়েছে নতুন ‘রিয়েলমি সি১০০’। অভিযান শেষেও ডিভাইসটিতে ৪০ শতাংশ ব্যাটারি ব্যাকআপ অবশিষ্ট ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

​১৬ অক্টোবর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অ্যাডভেঞ্চার ক্লাবের পাঁচজন শিক্ষার্থীর একটি দল ‘রিয়েলমি সি১০০ – ইউল্যাব অ্যাডভেঞ্চার বান্দরবান চ্যালেঞ্জ’-এ অংশ নেন।

​অভিযানটি রুমা বাজার থেকে শুরু হয়ে বগা লেক ও দার্জিলিং পাড়া অতিক্রম করে দেশের অন্যতম শীর্ষ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্যন্ত পরিচালিত হয়। ট্র্যাকিং দলের অন্য সদস্যরা অতিরিক্ত পাওয়ার ব্যাংক সাথে রাখলেও দলের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী রুশদি হাসান রাফি সম্পূর্ণভাবে রিয়েলমি সি১০০-এর ব্যাটারির ওপর নির্ভর করেন।

​অভিযান চলাকালে পাহাড়ি পথে স্যাটেলাইট জিপিএস নেভিগেশন পরিচালনা, ছবি ও উচ্চ রেজ্যুলেশনের ভিডিও ধারণ এবং বিনোদনের প্রয়োজনে ফোনটি বিরতিহীনভাবে ব্যবহার করা হয়। ট্র্যাকিংয়ের একপর্যায়ে পাহাড়ি পিচ্ছিল পথে হ্যান্ডসেটটি হাত থেকে কাদামাটির মধ্যে আছড়ে পড়লেও এর বাহ্যিক কাঠামো ও অভ্যন্তরীণ কার্যক্ষমতায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি।

​অভিজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী রুশদি হাসান রাফি জানান, পাহাড়ি অঞ্চলে দীর্ঘ অভিযানের ক্ষেত্রে সবসময়ই স্মার্টফোনের দ্রুত চার্জ শেষ হওয়া একটি বড় উদ্বেগের বিষয় ছিল। তবে কোনো পাওয়ার ব্যাংক ছাড়াই টানা দুই দিন ট্র্যাকিং ও ক্যাম্পিংয়ের সার্বিক যোগাযোগ ও রেকর্ডিং সম্পন্ন করার পরও হ্যান্ডসেটটিতে উল্লেখযোগ্য চার্জ অবশিষ্ট থাকা তাঁদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/ওপিএনএ/এসএমপি/এমআইএসটি//