এআই শক্তিতে প্রিমিয়াম আল্ট্রাবুক, বাজারে লেনোভো ইয়োগা স্লিম ৭-আই
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১৬ অক্টোবর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ৬ সেপ্টেম্বর, ২০২৬
এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম আল্ট্রাবুকের চাহিদা বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তি পণ্য ও সেবা বিপনন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে লেনোভো ইয়োগা স্লিম ৭-আই মডেলের প্রিমিয়াম আল্ট্রা-স্লিম এআই ল্যাপটপ।
কর্পোরেট ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর ও হাই-পারফরম্যান্স নির্ভর কাজের জন্য তৈরি এই ডিভাইসে রয়েছে সর্বাধুনিক ইন্টেল কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর। এআই-চালিত কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্টসহ ভারী কাজ সহজে পরিচালনায় সক্ষম এই প্রসেসর।
ডিভাইসটিতে ১৪-ইঞ্চির ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে ১০০ শতাংশ ডিসিআই পি-থ্রি কালার গ্যামট, ডলবি ভিশন এবং উচ্চ কনট্রাস্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। ফলে কনটেন্ট ক্রিয়েশন, ডিজাইন ও এন্টারটেইনমেন্টে আরও নিখুঁত ও জীবন্ত ছবি উপভোগ করা সম্ভব।
মাত্র ১.৩৯ কেজি ওজন এবং স্লিম অ্যালুমিনিয়াম বডির কারণে ল্যাপটপটি সহজে বহনযোগ্য। আধুনিক কানেক্টিভিটি সুবিধার কারণে এটি একটি পূর্ণাঙ্গ প্রোডাক্টিভিটি ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ল্যাপটপটি বর্তমানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ ও অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে।
ডিবিটেক/এজি/ইকে
সোহেল মৃধা ৫ অক্টোবর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ৪ অক্টোবর, ২০২৬
মোঃ হাসিবুর রশিদ ৩ অক্টোবর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Sep 24, 2026
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Total Vote: 42
হ্যা
Total Vote: 56
আশীর্বাদ

