ঈদের বাজারে অপো এ৬এস প্রো
দেশে ঈদের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন স্মার্টফোন 'অপো এ৬এস প্রো' ছেড়েছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সমন্বয়ে ডিভাইসটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা। লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু—এই দুটি আকর্ষণীয় রঙে ডিভাইসটি অপোর ব্র্যান্ড শপ, অনুমোদিত রিটেইল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
ফোনটির প্রধান আকর্ষণ এর বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। এছাড়া পাঁচ বছর পর্যন্ত ব্যাটারির স্থায়িত্ব বজায় রাখতে এতে বিশেষ সুরক্ষা ফিচার যুক্ত করা হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে এবং ধুলো ও পানি নিরোধক আইপি৬৯কে (IP69K) রেটিং। নিরবচ্ছিন্ন অভিজ্ঞতার জন্য এতে এআই লিঙ্কবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম এবং ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই অটো জুম আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, যা বড় গ্রুপ সেলফি নিতে সক্ষম।
নতুন এই স্মার্টফোন উন্মোচন প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো আমাদের উদ্ভাবনী প্রতিশ্রুতিরই প্রতিফলন। শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং এবং টেকসই ডিজাইনের এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন ব্যস্ত জীবনে এক নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে।”
ডিবিটেক/এনএ/ইকে







