রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২

  • বিশাল ব্যাটারির সঙ্গে রয়েছে ৬ বছরের স্থায়িত্ব ও ৪৪ ওয়াট দ্রুত চার্জিং প্রযুক্তি
  • আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংয়ের ফলে ৩ মিটার পানিতে ৩০ মিনিট সুরক্ষিত থাকবে
  • দুটি মেমরি সংস্করণে দেশের অনুমোদিত শোরুমে পাওয়া যাচ্ছে ভিভোর নতুন ফোনটি

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২
৭ অক্টোবর, ২০২৬ ১৫:০৩  

দৈনন্দিন কর্মব্যস্ততা, ব্যবসা পরিচালনা ও ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করতে প্রকৌশল উদ্ভাবনে সমৃদ্ধ স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। দেশের প্রযুক্তি বাজারে দীর্ঘ সক্ষমতার শক্তিশালী ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্লুভোল্ট ব্যাটারিসহ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন মডেল ‘ভিভো ওয়াই৩২’।

নির্মাতার বলছে, সকালের কর্মব্যস্ততা থেকে শুরু করে দিনভর গ্রাহকের সঙ্গে যোগাযোগ, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, ডিজিটাল আর্থিক লেনদেন ও ব্যবসায়িক হিসাব-নিকাশের নির্ভরযোগ্য সমাধান হিসেবে হ্যান্ডসেটটি সাজানো হয়েছে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, স্থানীয় সেবাদাতা, উৎপাদক, ব্যবসায়ী ও ই-কমার্স বিক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এর শক্তি ব্যবস্থাপনা প্রযুক্তি সমন্বয় করা হয়েছে।

উন্নত ব্যাটারি সক্ষমতার পাশাপাশি ফোনটিতে নিশ্চিত করা হয়েছে ৬ বছরের ব্যাটারি কার্যক্ষমতা (হেলথ) এবং দ্রুতগতির ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস চরম তাপমাত্রাতেও হ্যান্ডসেটটি স্থিতিশীল কার্যক্ষমতা বজায় রাখতে পারে। সংশ্লিষ্ট তথ্যে জানা যায়, বৈরী আবহাওয়া ও উচ্চ তাপমাত্রার মধ্যেও এটি টানা ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও প্রদর্শনে সক্ষম।

নান্দনিক শিল্পকৌশলের অংশ হিসেবে ভিভো ওয়াই৩২ মডেলটিতে স্থান পেয়েছে স্থানীয় আবহের বিশেষ দুটি রঙ। গোধূলির লালচে-বাদামি রঙের ‘টোয়াইলাইট রেড’ ঢাকার আবহ ফুটিয়ে তোলে এবং ‘সানসেট অরেঞ্জ’ প্রকাশ করে কক্সবাজারের প্রাণবন্ত রূপ। ডিভাইসটিতে ধাতব ক্যামেরা মডিউল ও পরিবর্তনশীল ডায়নামিক লাইট যুক্ত করা হয়েছে।

কঠিন পারিপার্শ্বিক পরিস্থিতিতে ব্যবহারের জন্য ডিভাইসটিতে যুক্ত হয়েছে ভিভোর অত্যাধুনিক ড্রপ-প্রতিরোধী ‘অ্যান্টি-ড্রপ আর্মার’ সুরক্ষা। পানি ও ধুলাবালি থেকে সর্বোচ্চ সুরক্ষায় যুক্ত রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে এটি ৩ মিটার পানির নিচে নিমজ্জিত অবস্থায় ৩০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ থাকে।

দেশের প্রযুক্তি বাজারে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে ডিভাইসটি উন্মুক্ত করা হয়েছে। ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০,৯৯৯ টাকা এবং ৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সংস্করণের মূল্য ৩৪,৯৯৯ টাকা। সেই সঙ্গে আগাম ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ প্রি-অর্ডার সুবিধা। দীর্ঘস্থায়ী ব্যাটারি, নান্দনিক নির্মাণ ও সুরক্ষার চমৎকার সমন্বয় নিয়ে গ্রাহকদের পাশে থাকতে তৈরি হয়েছে হ্যান্ডসেটটি।

//ডিবিটেক/এফএইচআইএফ/আইজেড/এসএমপি//