মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি: তথ্যমন্ত্রী

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি: তথ্যমন্ত্রী
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৪৯  

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২৩ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে বের হয়ে এমনটাই জানেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক চলছে এবং এই বৈঠকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা আছেন। কৃষি কার্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। কৃষক কার্ডধারী একজন কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ থাকবে। তার যেকোনো সমস্যা সরাসরি রাষ্ট্র জানতে পারবে। কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। 

ডিবিটেক/এসএইচ/এমইউএম