অনলাইন টিকেটিং উদ্ভাবনে বিশেষ স্বীকৃতি
বর্ষসেরা পর্যটন প্রযুক্তি সম্মাননা পেল বিডিটিকেটস
- বিডিটিকেটস পেল বর্ষসেরা পর্যটন প্রযুক্তি উদ্যোগের পুরস্কার
- অনলাইন টিকেটিং ও স্মার্ট ট্রাভেল ব্যবস্থাপনায় স্বীকৃতি
- পর্যটনে কৃত্রিম বুদ্ধিমত্তা সল্যুশন নিয়ে কাজের প্রত্যয়
দেশের পরিবহন নেটওয়ার্কে আধুনিক সফটওয়্যার আর্কিটেকচার ও ডেটা-চালিত ক্লাউড টিকেটিং প্রযুক্তির সফল প্রয়োগ ঘটিয়ে ‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছে অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। ইন্টারঅপারেবল ট্রাভেল বুকিং সিস্টেম ও ডিজিটাল মোডালিটির মাধ্যমে দেশের পর্যটন খাতে গতিশীল রূপান্তরের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩ অক্টোবর, শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ পর্যটন অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে বিডিটিকেটস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার লাভ করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিডিটিকেটসের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন।
২০২১ সাল থেকে প্ল্যাটফর্মটি ব্যাক-এন্ড ইনভেন্টরি অটোমেশন ও গ্রাহকবান্ধব ইউজার ইন্টারফেসের সমন্বয়ে দূরপাল্লার যাতায়াতকে কাগজবিহীন, দ্রুত ও নির্বিঘ্ন করতে প্রযুক্তি সেবা দিয়ে আসছে। দেশের ট্রাভেল-ইকোসিস্টেমকে প্রযুক্তিভিত্তিক রূপান্তরে প্ল্যাটফর্মটির অব্যাহত ভূমিকা এ স্বীকৃতির মধ্য দিয়ে নতুন মাইলফলকে পৌঁছাল।
অর্জন প্রসঙ্গে আর-ভেঞ্চারস পিএলসি-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, এই গৌরবময় স্বীকৃতি দেশের সামগ্রিক পর্যটন পরিকাঠামোয় অবদান রাখার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পর্যটন নেটওয়ার্ককে আরও সুসংহত, সহজলভ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক করতে ডিজিটাল ও এআই-চালিত অ্যালগরিদমিক সল্যুশনের প্রসারে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বর্তমানে প্ল্যাটফর্মটি দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত শীর্ষ বাস অপারেটরদের সেন্ট্রালাইজড বুকিং ব্যবস্থাপনা, নারী ভ্রমণকারীদের জন্য নির্ধারিত অ্যালগরিদমভিত্তিক নিরাপদ আসন বণ্টন এবং সার্বক্ষণিক ২৪/৭ কল সেন্টার ও কারিগরি সহায়তা পরিচালনা করছে, যা আন্তঃজেলা সংযোগ ও পর্যটন চলাচলকে আরও নিরাপদ ও প্রযুক্তিবান্ধব করে তুলছে।
//ডিবিটেক/এসএমই/বিপিসি/বিপিও//





