‘পাওয়ার লং, গ্রো অন’ কনসেপ্টে থাকছে মেটালিক ক্যামেরা ও ডাইনামিক লাইট ডিজাইন

৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ বাজারে আসছে ভিভো ওয়াই৩২

  • তরুণ উদ্যোক্তা ও পেশাজীবীদের জন্য বিশাল ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসমৃদ্ধ নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৩২’ আনছে ভিভো
  • দেশের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমেও ডিভাইস অতিরিক্ত গরম না হয়ে মসৃণ পারফরম্যান্স দেওয়ার নিশ্চয়তা
  • নজরকাড়া টুইলাইট রেড রঙের ফিনিশিং, প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ফ্রেম এবং ইউনিক ডাইনামিক লাইট ফিচার

৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ বাজারে আসছে ভিভো ওয়াই৩২
৩ অক্টোবর, ২০২৬ ১৬:১৭  

আধুনিক পেশাগত জীবনে সার্বক্ষণিক ডিজিটাল সংযোগ ও নিরবচ্ছিন্ন কাজের অভিজ্ঞতা নিশ্চিত করতে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপসমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ‘পাওয়ার লং, গ্রো অন’ (Power Long, Grow On) কনসেপ্টের আওতায় ব্র্যান্ডটি খুব শিগগিরই দেশের বাজারে উন্মোচন করতে যাচ্ছে তাদের নতুন হ্যান্ডসেট ‘ভিভো ওয়াই৩২’ (vivo Y32)।

পেশাজীবী, ব্যবসায়ী কিংবা মাঠপর্যায়ে কর্মরত তরুণ উদ্যোক্তাদের সারাদিনের কাজের একটি বড় অংশ এখন স্মার্টফোনের ওপর নির্ভরশীল। গ্রাহকের সাথে যোগাযোগ, জরুরি ই-মেইল, অর্ডার ট্র্যাকিং কিংবা পথনির্দেশনা—কাজের ব্যস্ততম সময়ে ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়া বড় ধরনের বিড়ম্বনা তৈরি করে। এই চাহিদাকে সামনে রেখে ভিভো ওয়াই৩২ হ্যান্ডসেটে যুক্ত করা হয়েছে শক্তিশালী ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্লুভোল্ট ব্যাটারি। ফলে একবার পূর্ণ চার্জ দিয়ে দিনভর চার্জারের সাহায্য ছাড়াই নিশ্চিন্তে ফোনটি ব্যবহার করা সম্ভব হবে।

বাংলাদেশের স্থানীয় আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ফোনটিতে বিশেষ তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে গ্রীষ্মকালে তীব্র ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ফোন অতিরিক্ত গরম (ওভারহিট) না হয়ে স্বাচ্ছন্দ্যময় ও স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম। দীর্ঘ সময় নেভিগেশন ব্যবহার কিংবা যানজটে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখার ক্ষেত্রেও এটি ডিভাইসকে রাখবে একদম স্মুথ।

দীর্ঘসময়ের ব্যাটারি ব্যাকআপ সক্ষমতার পাশাপাশি ফোনটির ডিজাইনেও যুক্ত করা হয়েছে প্রিমিয়াম আবহ। আকর্ষণীয় ‘টুইলাইট রেড’ কালারের নিখুঁত ফিনিশিংয়ের সাথে হ্যান্ডসেটটিতে রয়েছে প্রিমিয়াম মেটালিক ক্যামেরা হাউজিং। এর পাশাপাশি যুক্ত করা হয়েছে একটি ইউনিক ‘ডাইনামিক লাইট’ ফিচার, যা বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলিত করে ডিভাইসের নান্দনিকতা বাড়ায়। কাজের গতি সচল রাখার পাশাপাশি ফ্যাশনেবল লুক নিশ্চিত করতে হ্যান্ডসেটটি দ্রুতই দেশের রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে উন্মোচিত হতে যাচ্ছে।

//ডিবিটেক/ আইএনজে/এসপিএম/বিপিসি//