ডিজিটাল যোগাযোগে গ্রাহকসেবা জোরদার

রূপায়ণ সিটি-বাংলালিংক সমঝোতা

  • কর্মীদের জন্য ডিজিটাল যোগাযোগ সমাধান দেবে বাংলালিংক
  • বাসিন্দাদের তথ্য ও সেবা দ্রুত পৌঁছানোর উদ্যোগ
  • প্রযুক্তিনির্ভর যোগাযোগে গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য

রূপায়ণ সিটি-বাংলালিংক সমঝোতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২০  
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৮  

ডিজিটাল যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বাসিন্দা ও গ্রাহকদের আরও দ্রুত তথ্য ও সেবা পৌঁছে দিতে রূপায়ণ সিটি উত্তরা ও ডিজিটাল অপারেটর বাংলালিংক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এই অংশীদারত্বের আওতায় রূপায়ণ সিটি উত্তরার কর্মীদের ডিজিটাল যোগাযোগ সমাধান ব্যবহারের মাধ্যমে গ্রাহকসেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকায় সই হওয়া এই সমঝোতার মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দা ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য, হালনাগাদ তথ্য এবং বিভিন্ন সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে জানানো সম্ভব হবে। পাশাপাশি, তাদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান চালুর সুযোগ তৈরি হবে।

২১ সেপ্টেম্বর, সোমবার, সমঝোতা স্মারকে সই করেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অব.) এবং হেড অব মার্কেটিং খুরশেদ আলম পোলেন।

অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন, বিজনেস সলিউশনস ডিরেক্টর মোঃ আসাদুজ্জামান, হেড অব এন্টারপ্রাইজ বিজনেস ফারজানা আহমেদ, করপোরেট গ্রুপ ম্যানেজার এস. এম. ফাহদজামান, করপোরেট সলিউশন ম্যানেজার তানিশা খান এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মোনামি সিকদার।

অনুষ্ঠানে বাংলালিংকের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজীন বলেন, “রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। বাসিন্দা ও গ্রাহকদের আরও ভালোভাবে তথ্য জানানো এবং সংযুক্ত রাখতে তাদের প্রচেষ্টায় সহায়তা করাই আমাদের লক্ষ্য। আমাদের ডিজিটাল যোগাযোগ সক্ষমতাকে তাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে যুক্ত করার মাধ্যমে আমরা আশা করি, কমিউনিটি ও এর গ্রাহকদের জন্য যোগাযোগ আরও সহজ ও দ্রুত সাড়াদানকারী হবে।”

রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অব.) বলেন, দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা নিয়মিতভাবে বাসিন্দা ও গ্রাহকদের জন্য নতুন সুবিধা ও উদ্যোগ চালু করে।

তিনি বলেন, “বাংলালিংকের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ আমাদের গ্রাহকদের আরও বেশি সংযুক্ত, অবহিত ও সম্পৃক্ত রাখতে সহায়তা করবে।”
//এফপিএল/বিআর/এসএমআইকে//