আইপি৬৯ প্রো প্রযুক্তিতে
৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০ আসছে
- টাইটান ব্যাটারিতে মিলবে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও সাত বছরের হেলথ সক্ষমতা
- মিলিটারি-গ্রেড শক সুরক্ষার সঙ্গে রয়েছে দুই মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স সুবিধা
- ছয় দশমিক আট ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লের ডিভাইসটিতে থাকছে অক্টাকোর প্রসেসর
হার্ডওয়্যার স্থায়িত্ব ও ব্যাটারি প্রযুক্তির সমন্বয়ে মোবিটেক খাতে শক্তিশালী চমক নিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে যাচ্ছে রিয়েলমির নতুন স্মার্টফোন 'রিয়েলমি সি১০০'। ০৮ অক্টোবর বৃহস্পতিবার এক বিশেষ অনলাইন আয়োজনের মধ্য দিয়ে 'অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন' খ্যাত সি-সিরিজের এই ডিভাইসটি উন্মোচন করা হয় বলে জানা যায়। আধুনিক ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী পাওয়ার ব্যাকআপ ও চরম প্রতিকূল পরিবেশে ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতেই এটি বাজারে নিয়ে আসা হচ্ছে।
প্রকৌশলগত দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের 'টাইটান ব্যাটারি'। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট দ্রুতগতির ফাস্ট চার্জিং এবং অন্য ডিভাইস চার্জ করার উপযোগী ১০ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি। ব্যাটারির দীর্ঘায়ু নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অপটিমাইজেশন যুক্ত করা হয়েছে, যা টানা ৭ বছর পর্যন্ত ব্যাটারির হেলথ সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। রিয়েলমির নিজস্ব গবেষণাগারের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ডিভাইসটি টানা ১.৭ দিন সচল থাকে। এছাড়া এতে একটানা ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি জিপিএস নেভিগেশন এবং ৪০ ঘণ্টার বেশি সাধারণ কাজের ব্যাকআপ পাওয়া সম্ভব।
ডিভাইসটির বাহ্যিক সুরক্ষায় যুক্ত করা হয়েছে আর্মরশেল প্রটেকশন সিস্টেম ও মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। চরম পানি ও ধুলাবালি নিরোধে এতে দেওয়া হয়েছে ফ্ল্যাগশিপ মানের আইপি৬৯ প্রো রেটিং। পাশাপাশি ২ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং পানির ৬ মিটার গভীরেও সুরক্ষিত থাকার সক্ষমতা থাকায় দৈনন্দিন টেবিল থেকে পড়ে যাওয়া, পকেট থেকে ছিটকে যাওয়া কিংবা সুইমিংপুলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনাতেও এটি অটুট থাকবে।
ডিভাইসটির ভেতরের কার্যক্ষমতা পরিচালনায় যুক্ত রয়েছে শক্তিশালী ৮-কোর বিশিষ্ট অক্টাকোর চিপসেট। কনটেন্ট নির্মাণ ও মোবাইল ফটোগ্রাফির জন্য এর পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। উভয় ক্যামেরা ব্যবহার করে একই সঙ্গে দুই প্রান্তের দৃশ্য ধারণের উপযোগী ডুয়েল-ভিডিও শুটিং সুবিধাও রাখা হয়েছে। স্ক্রলিং ও ভিজ্যুয়াল স্বাচ্ছন্দ্য দিতে এতে দেওয়া হয়েছে ৯০.৪ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত ও ১২০ হার্জ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে।
উদ্বোধন উপলক্ষে ০৮ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে ফোনটি ক্রয়ে ক্রেতাদের জন্য থাকছে ৫০ লাখ টাকা সমমূল্যের বিভিন্ন পুরস্কার। এ সময়ের মধ্যে প্রতিটি ক্রয়ে ক্রেতারা ১ লাখ টাকা, ৫০ হাজার টাকা ক্যাশব্যাক, একটির সাথে আরেকটি ফ্রি (বোগো অফার) কিংবা নিশ্চিত ৬ মাসের বর্ধিত ওয়ারেন্টি জিতে নেওয়ার সুযোগ পাবেন। গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন—এই তিনটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি। স্টোরেজ সক্ষমতা অনুযায়ী এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের দাম নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের সংস্করণের দাম ২৯,৯৯৯ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এএমএইচ/এসএমই/এমএসআই//





