বাজারে এলো ইনফিনিক্স HOT 70 Pro 5G

মিড-রেঞ্জ স্মার্টফোনের নতুন চমক

  • আইপি৬৮ ওয়াটারপ্রুফিং ও এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স থাকায় দৈনন্দিন ব্যবহারে নিশ্চিত করে সর্বোচ্চ স্থায়িত্ব
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অ্যান্ড্রয়েড ১৬ সফটওয়্যারের মসৃণ অভিজ্ঞতা
  • ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধাসহ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ

মিড-রেঞ্জ স্মার্টফোনের নতুন চমক
৭ অক্টোবর, ২০২৬ ০০:০০  

স্মার্টফোন ক্রেতাদের বাস্তবসম্মত সব চাহিদা মাথায় রেখে মিড-রেঞ্জ বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে ইনফিনিক্স নিয়ে এসেছে তাদের নতুন ডিভাইস ‘HOT 70 Pro 5G’। দৈনন্দিন ব্যবহারে দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি ও চমৎকার ক্যামেরা ফিচারের সমন্বয়ে ফোনটি একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ প্যাকেজ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

ডিভাইসটিতে দেওয়া হয়েছে আইপি৬৮ পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা এবং এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, যা বডি ভারী না করেই দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া থেকে ফোনকে রক্ষা করে। ফোনটির পেছনে রয়েছে অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব ও কাস্টমাইজযোগ্য ইন্টার‌্যাকটিভ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, ৬.৭৬ ইঞ্চির ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের এফএইচডি প্লাস ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম (সাথে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম), ১২৮ জিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক এক্সওএস ১৬ সফটওয়্যার।

ফোনটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বিশাল ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং এবং গেমারদের জন্য ব্যাটারির চাপ কমানোর বাইপাস চার্জিং ফিচার। ফটোগ্রাফির জন্য সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল অটোফোকাস প্রধান ক্যামেরা ও টু-কে ভিডিও রেকর্ডিং সুবিধা রাখা হয়েছে। ওয়ান-ট্যাপ এআই বাটন ও স্মার্ট নোটসহ দৈনন্দিন প্রয়োজনীয় সব সফটওয়্যার সুবিধাসম্পন্ন এই ডিভাইসটি বাজেট ও চাহিদার দারুণ এক মেলবন্ধন।

//ডিবিটেক/আইএইচএম/এসএমসি/এমআইএস//