১ অক্টোবর থেকে দায়িত্ব নিলেন মমশাদ আলী খান

BAT বাংলাদেশে করপোরেট অ্যাফেয়ার্স প্রধান মমশাদ

  • BAT বাংলাদেশে করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান হয়েছেন মমশাদ আলী খান
  • করপোরেট অ্যাফেয়ার্সে তার রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা
  • কোকাকোলা, জেটি ইন্টারন্যাশনাল ও শেভরনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি

BAT বাংলাদেশে করপোরেট অ্যাফেয়ার্স প্রধান মমশাদ
৬ অক্টোবর, ২০২৬ ১৩:০৭  

১ অক্টোবর ২০২৬ থেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BAT Bangladesh PLC.)-এর Head of Corporate & Regulatory Affairs হিসেবে দায়িত্ব নিয়েছেন মমশাদ আলী খান।

করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি সম্পর্ক, নিয়ন্ত্রক কৌশল, স্টেকহোল্ডার সম্পৃক্ততা এবং কৌশলগত যোগাযোগে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে মমশাদের।

BAT বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি কোকাকোলা বাংলাদেশের Director, Public Affairs, Communications and Sustainability হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি প্রতিষ্ঠানটির বাংলাদেশ নেতৃত্ব দলের সদস্য ছিলেন।

এর আগে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশে Head of Corporate and Fiscal Affairs পদে দায়িত্ব পালন করেন মমশাদ। তাঁর কর্মজীবনের আরও আগে তিনি শেভরন বাংলাদেশে এক দশকের বেশি সময় কাজ করেন। সেখানে করপোরেট অ্যাফেয়ার্সে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

মমশাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।

নতুন দায়িত্ব নিয়ে মমশাদ আলী খান বলেন, “এই অঞ্চলে ১১৬ বছরের বেশি সময়ের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে যোগ দিতে পেরে আমি সম্মানিত। প্রতিষ্ঠানের মেধাবী দলের সঙ্গে কাজ করে টেকসই সাফল্য এগিয়ে নেওয়া, দেশের উন্নয়ন অংশীদার হিসেবে কোম্পানির ভূমিকা আরও শক্তিশালী করা এবং পরিবর্তনশীল নীতি ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলায় কাজ করার প্রত্যাশা করছি।”

//ডিবিটেক/এফটিজেড/এসএমপি/বিপিও//