দ্রুত থ্রেট ইন্টেলিজেন্স ও তথ্য বিশ্লেষণ
ক্যাসপারস্কির নতুন এআই প্রযুক্তিতে সাইবার নিরাপত্তা গতিশীল
- ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্সে এআই যুক্ত করে কাস্টম রিলাইয়েবল সামারি ও সমাধান প্রদান।
- নতুন মডেল কন্টেক্সট প্রোটোকল সরাসরি থ্রেট পোর্টালের সাথে এআই অ্যাপ যুক্ত করে।
- থ্রেট লুকআপ লাইসেন্স ব্যবহারকারীরা সরাসরি এই নতুন সাই-টেক ফিচারটি ব্যবহারের সুবিধা পাবেন।
ক্রমবর্ধমান সাইবার আক্রমণ প্রতিরোধ, লোকবল সংকট নিরসন এবং অ্যালার্ট পর্যালোচনার গতি বাড়াতে ক্যাসপারস্কি তাদের ‘থ্রেট ইন্টেলিজেন্স’ পোর্টালে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার ঘোষণা দিয়েছে। বুধবার (৭ অক্টোবর ২০২৬) প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই আপডেটের ফলে নিরাপত্তা বিশ্লেষকরা এক ক্লিকেই জটিল রিপোর্ট ও ইন্ডিকেটর অব কম্প্রোমাইজসহ (IoC) বিশাল পরিমাণের থ্রেট তথ্য সংক্ষেপে দেখতে পাবেন। এই আধুনিক সাই-টেক সংযোজন সাইবার ঝুঁকি দ্রুত চিহ্নিতকরণ ও পর্যালোচনার ম্যানুয়াল সময় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওপেন-সোর্স ইন্টেলিজেন্স (OSINT) অনুসন্ধানের মাধ্যমে পাওয়া তথ্যের ওপরও এআই সামারাইজেশন ও সার্চ ফিচার সুবিধা পাওয়া যাবে, যা সংশ্লিষ্ট তথ্যের একটি সমন্বিত চিত্র তুলে ধরে।
একই সঙ্গে ক্যাসপারস্কি তাদের সিস্টেমে ‘মডেল কন্টেক্সট প্রোটোকল’ (MCP) সাপোর্ট যুক্ত করেছে। এটি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের বা থার্ড-পার্টি এআই অ্যাপ্লিকেশন সরাসরি ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালের সাথে যুক্ত করার সুবিধা দেয়। সাধারণ এপিআই (API)-এর চেয়ে আলাদা এই প্রোটোকল ব্যবহার করে এআই অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন অনুযায়ী গতিশীল প্রশ্ন পাঠাতে এবং রিয়েল-টাইম থ্রেট ডাটা অ্যাক্সেস করতে পারবে। এই প্রযুক্তির মূল লক্ষ্য থ্রেট বিশ্লেষণ ত্বরান্বিত করা এবং নিরাপত্তা দলগুলোকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা।
নতুন উদ্ভাবন নিয়ে ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স প্রোডাক্ট লাইনের প্রধান অ্যালেক্সান্ডার মাজিকিন জানান, ক্যাসপারস্কির থ্রেট ইন্টেলিজেন্স দীর্ঘদিন ধরে ডাটার গুণমান ও নির্ভরযোগ্যতার জন্য স্বীকৃত। বিগত প্রায় ৩০ বছর ধরে তারা ডাটা সংগ্রহ ও শ্রেণিবদ্ধ করতে এআই এবং মেশিন লার্নিং ব্যবহার করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছেন। তাদের প্রধান লক্ষ্য গ্রাহকদের জন্য এর পূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করা। নতুন এআই ফিচারের মাধ্যমে প্রাপ্ত তথ্য পাওয়ার পর পদক্ষেপ নেওয়ার মধ্যবর্তী সময় কমিয়ে আনা সম্ভব হবে, যা জটিল বিশ্লেষণ সহজ করার পাশাপাশি সিকিউরিটি ওয়ার্কফ্লোর নির্ভুলতা বাড়াবে।
প্রতিষ্ঠান সূত্রে প্রকাশ, সাধারণ ‘ক্যাসপারস্কি থ্রেট লুকআপ’ লাইসেন্সধারীরা নির্ধারিত রিকোয়েস্ট কোটা ব্যবহার করে অবিলম্বে এই নতুন এআই ফিচারগুলো উপভোগ করতে পারবেন। অতিরিক্তি ডেটা অনুসন্ধানের প্রয়োজন হলে গ্রাহকরা চাহিদা অনুযায়ী অতিরিক্ত রিকোয়েস্ট কোটা কিনে এই সুবিধা সম্প্রসারিত করতে পারবেন বলে জানানো হয়।
//ডিবিটেক/আরআইপি/সিবিসি/এমআইডি//





