বৈশ্বিক এআই অংশীদারত্বে নতুন অগ্রযাত্রা
ওপেনএআইয়ের সিলেক্ট পার্টনার রাইজআপ ল্যাবস
- রাইজআপ ল্যাবস ওপেনএআইয়ের পার্টনার নেটওয়ার্কে সিলেক্ট পার্টনার হয়েছে
- প্রতিষ্ঠানটি এআই তৈরি, বাস্তবায়ন ও ব্যবসায়িক ব্যবহারে কাজ করবে
- ওপেনএআইয়ের অংশীদার নেটওয়ার্কে সিলেক্ট, অ্যাডভান্সড ও এলিট স্তর রয়েছে
বাংলাদেশভিত্তিক এআই-নেটিভ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পার্টনার নেটওয়ার্কে ‘সিলেক্ট পার্টনার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর ফলে এআই প্রযুক্তি তৈরি ও বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে এর ব্যবহার বাড়াতে ওপেনএআইয়ের পার্টনার ইকোসিস্টেমের অংশ হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
ওপেনএআইয়ের পার্টনার নেটওয়ার্ক বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে এআই প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে। এই নেটওয়ার্কের অংশীদারেরা ব্যবসা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এআই প্রযুক্তি তৈরি এবং বাস্তবায়নে কাজ করে।
প্রযুক্তিগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতার সক্ষমতার ভিত্তিতে ওপেনএআই তার পার্টনারদের মূল্যায়ন করে। পার্টনার নেটওয়ার্কে তিনটি স্তর রয়েছে—সিলেক্ট, অ্যাডভান্সড ও এলিট।
সিলেক্ট পার্টনার হিসেবে রাইজআপ ল্যাবস বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এআই ব্যবহারের সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করতে সহায়তা করবে। একই সঙ্গে বাস্তব কর্মপ্রক্রিয়ায় এআই যুক্ত করা, অটোমেশন, সফটওয়্যার উন্নয়ন এবং গ্রাহকসেবা আরও কার্যকর করতে প্রযুক্তি প্রয়োগে কাজ করবে।
এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশভিত্তিক একটি এআই-নেটিভ প্রযুক্তি প্রতিষ্ঠানের বৈশ্বিক এআই ইকোসিস্টেমে অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।
//ডিবিটেক/এসআইএস/এসএমপি/এমভিএনও//





