কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানালেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ উপচার্য
২১ ফেব্রুয়ারি, শনিবার প্রত্যুষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় উপাচার্য বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার বীজ রোপণ করেছিল। শহীদদের আদর্শ ধারণ করে আমরা একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ।
সে সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সকলেই ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিবিটেক/এসই/ইকে



