প্রি-অর্ডার চলছে ভিডিওগ্রাফি ফোনটির

প্রি-অর্ডার চলছে ভিডিওগ্রাফি ফোনটির
৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৪  

মোবাইল ফটোগ্রাফিতে টেলিফটো অভিজ্ঞতাকে আরও এগিয়ে নিতে নতুন ফ্ল্যাগশিপ এক্স৩০০ প্রো উন্মোচন করেছে ভিভো। পেশাদার ইমেজিং ফ্ল্যাগশিপ হিসেবে প্রতিষ্ঠিত করতে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জাইস অপটিকস, নতুন অপারেটিং সিস্টেম এবং  শক্তিশালী প্রসেসর। 

ফোনটিতে যুক্ত করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা

নির্মাতারা বলছেন, ফেনাটির আল্ট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫-রেটেড গিম্বেল স্টেবিলাইজেশন দূরের ছবিকে আরও স্থির ও অত্যন্ত পরিষ্কার ছবি ধারণে সক্ষমতা দেকে।বাস্তব মুহূর্তগুলোকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে রূপ দিতে জাইস গিম্বেল ক্যামেরা ও এলওয়াইটি-৮২৮ সেন্সর মানুষের চোখে দেখা প্রাকৃতিক দৃশ্যের আরও কাছাকাছি অভিজ্ঞতা এনে দেয়। স্টেজ মোড ২.০–তে রয়েছে ৪কে রেকর্ডিং, মোশন ফ্রিজ ও ডুয়াল-ভিউ ভিডিও। ফোনটি সেকেন্ডে ১২০ এফপিএস ডলবি ভিশন ভিডিও এবং ৬০ এফপিএস পোর্ট্রেট ভিডিও উইথ বিউটি এফেক্টস রেকর্ড করতে সক্ষম। 

বাংলাদেশের বাজারে এক্স৩০০ প্রো প্রি অর্ডার নেওয়া হচ্ছে ১৬ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টে। মূল্য ধরা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা। জাইস টেলিফটো এক্সটেন্ডার কিটের মূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা। থ্রিডি ইউনিবডি কোরাল ভেলভেট গ্লাস ডিজাইন ও ১.১ মিলিমিটার আল্ট্রা-থিন বেজেলে ফোনটি ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক রঙে পাওয়া যাবে। আগাম বায়নার জন্য উপহার হিসেবে থাকছে একটি ভিভো এয়ারবাড ও রিরো গ্লাস প্রোটেক্টর।
ডিবিটেক/ওয়াইপি/ইকে