ইন্দোনেশিয়া ইনোভেশন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পর্বে স্বর্ণপদক পেলো ১৫ দল

ইন্দোনেশিয়া ইনোভেশন ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পর্বে স্বর্ণপদক পেলো ১৫ দল
৮ নভেম্বর, ২০২৫ ০৭:১৯  

মালোশিয়া জয়ের পর এবার ইন্দোনেশিয়ার ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬’-প্রতিযোগিতায়  যাচ্ছে বাংলাদেশের কিশোর-দামাল উদ্ভাবকেরা। এই আয়োজনে অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশ দল বাছাই পর্ব শেষ করেছে ড্রিমস অব বাংলাদেশ (ডিওবি)। বাছাই পর্বে ১৫টি দল স্বর্ণ, ২২টি দল রোপ্য, ২৮টি দল তাম্র এবং ২০টি দল বিশেষ সম্মাননা পেয়েছে। 

রাজধানীর খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে ৭ নভেম্বর, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন স্পেস ইনোভেশন ক্যাম্প প্রেসিডেন্ট এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশের উপদেষ্টা আরিফুল হাসান অপু। 

এসময় তার সঙ্গে ছিলেন খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন জাহান, রেডিওগিয়ার বিডির প্রধান মৃদুল হাসান প্রমুখ। 

এর আগে আন্তর্জাতিক আসরে অংশ নিতে  ৪০৫টি প্রকল্প জমা দিয়েছিলো দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,পলিটেকনিক ও প্রযুক্তি শিক্ষার্থীরা। সেগুলো দুই ধাপের কঠোর মূল্যায়নের মাধ্যমে গত ৩০ অক্টোবর অনলাইন প্রতিযোগিতায় ৮৫টি টিম আন্তর্জাতিক রাউন্ডের জন্য নির্বাচিত হয়। 

আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিতব্য বৈশ্বিক আসরে যোগ দেবে নির্বাচিত ৩০টি দলের শতাধিক কিশোর-তরুণ উদ্ভাবক।

ডিবিটেক/এমএস/ইক